অবসান ঘটিয়ে সেখানে হাজির হন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘দিলবার’ গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া এই তারকাকে একনজর দেখতে ভিড় করেন অসংখ্য অনুরাগী।
শনিবার (২১ নভেম্বর) কলকাতায় সংক্ষিপ্ত সফরে এসেছিলেন নোরা। শহরের একটি বিপণিবিতান উদ্বোধন করতেই তার এই সফর।বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন নোরা ফাতেহি। বিশেষ করে তার নাচের জনপ্রিয়তা ছড়িয়ে রয়েছে অসংখ্য ভক্তের মধ্যে। তাই বৃষ্টি উপেক্ষা করেও তাকে দেখতে যোধপুর পার্কে জড়ো হন অনুরাগীরা।
এদিন নোরার সাজেও ছিল ভিন্নতা। সামনের চুলে ফ্রিঞ্জ, পরনে নীল জিন্স ও কালো ক্রপ টপ—এই লুকেই ভক্তদের সামনে হাজির হন তিনি। উপস্থিত দর্শকদের উদ্দেশে হাসিমুখে হাত নাড়েন এবং তাদের ভালোবাসার জবাব দেন।ভক্তদের উদ্দেশে নোরা বলেন, কলকাতায় এসে তার খুব ভালো লাগছে। শহরটি তার অন্যতম প্রিয় জায়গা। এখানকার পরিবেশ ও মানুষের ভালোবাসা তাকে বারবার কলকাতায় আসতে অনুপ্রাণিত করে। কথার শেষে উপস্থিত সবার প্রতি হৃদয়ের ইশারায় ভালোবাসা জানান এই অভিনেত্রী।
প্রিয় তারকাকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। অনেকেই মোবাইল ফোনে নোরার ছবি ও ভিডিও ধারণ করেন। কেউ কেউ তার অভিনীত গানও গেয়ে ওঠেন।
এদিকে সম্প্রতি ‘জেলার ২’ সিনেমার ‘বিন্দাস’ গানে নোরার নাচ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। কলকাতার এই সফরেও ভক্তদের উচ্ছ্বাসে স্পষ্ট হয়েছে, নোরাকে ঘিরে আগ্রহ এখনো কতটা প্রবল।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন