বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা

আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬ | ১১:০৮ 213 shares
বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা

রাষ্ট্রক্ষমতায় ফেরার এক বছরেরও কম সময়ের মধ্যে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দলে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের যোগদান এবং নতুন করে প্রভাব বিস্তারের অভিযোগে ক্ষুব্ধ দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীরা।

তৃণমূলের অভিযোগ, বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে ছিলেন, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অনেকেই এখন অবমূল্যায়নের শিকার। অন্যদিকে, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী হিসেবে পরিচিত কিছু ব্যক্তি বিএনপির বিভিন্ন পর্যায়ে প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জ, মিরপুরসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিএনপিতে যোগদান ও সাংগঠনিক পদ পাওয়ার অভিযোগ সামনে এসেছে। এমনকি রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ হওয়ার অভিযোগও উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। তবে অভিযুক্ত ব্যক্তিদের কেউ কেউ এসব অভিযোগ অস্বীকার করেছেন।

বিষয়টি নিয়ে বিএনপির নেতারা বলছেন, নতুন যোগদানকারীদের পরিচয় যাচাই করা হচ্ছে। অনুপ্রবেশের অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দলের দুঃসময়ে ত্যাগ স্বীকারকারীদের মূল্যায়নের আশ্বাসও দিয়েছেন তারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুরোনো নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং অনুপ্রবেশের অভিযোগ দলীয় কোন্দল বাড়াতে পারে। তাই সাংগঠনিক স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিনের ত্যাগীদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন সড়ক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বরগুনা জেলা পুলিশের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ইটনায় পূর্ববিরোধের জেরে ঘরে ঢুকে ভাই-মাকে কুপিয়ে জখম, দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট এসআরবি সিলগালা ভেঙে রাতের আঁধারে পলিথিন কারখানা চালু, প্রতিবাদ করায় সাংবাদিককে হেনস্তা