বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, 12 November 2026

বিশ্বসুন্দরীর মুকুট জয়ের লড়াইয়ে মাহি, যেভাবে দেবেন ভোট

আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৬ | ৩:০৮ 225 shares
বিশ্বসুন্দরীর মুকুট জয়ের লড়াইয়ে মাহি, যেভাবে দেবেন ভোট

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসছে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। বিশ্বমঞ্চে দেশের অবস্থান আরও শক্তিশালী করতে ভক্ত ও দেশবাসীর কাছে ভোট এবং পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি।বুধবার (১১ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি সবাইকে একযোগে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বাংলাদেশকে বিশ্বমঞ্চে শীর্ষ অবস্থানে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে প্রতিযোগিতায় তাঁকে ভোট দেওয়ার পদ্ধতিও তুলে ধরেছেন।


মাহিকে ভোট দিতে হলে প্রথমে মোবাইলের অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে ‘MU FAN’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপের ‘Vote’ অপশনে প্রবেশ করে ‘Miss Universe Bangladesh’ নির্বাচন করতে হবে। সেখান থেকেই নিজের পছন্দের প্রতিযোগী হিসেবে সামিরা খান মাহিকে ভোট দিতে পারবেন ভক্তরা।

এর আগে গত ৭ নভেম্বর রাতে রাজধানীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব অর্জন করেন সামিরা খান মাহি। অনুষ্ঠানে গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন।


এর আগে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শিরিন শিলা, আনিকা আলম ও তানজিয়া জামান মিথিলা। ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা দেশের প্রতিনিধিত্ব করেন। তবে তাঁদের কেউই প্রতিযোগিতায় বড় কোনো সাফল্য অর্জন করতে পারেননি।

এবার সামিরা খান মাহিকে ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান কতটা এগিয়ে নিতে পারেন তিনি, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ভক্ত ও দেশবাসীর মধ্যে। এখন মাহির জন্য ভোট ও সমর্থন জোগাতে দেশের মানুষের অংশগ্রহণের দিকেই তাকিয়ে সংশ্লিষ্টরা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাওড় এক্সপ্রেসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নয় অনলাইন নিউজ পোর্টালকে মান ধরে রাখার তাগিদ প্রতিমন্ত্রীর জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৭ বছরের ইতিহাসে অন্যতম বড় জয় বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু