আসাদ নূরের সঙ্গে বিয়ে নয়, ছিল আবেগের সম্পর্ক! মুখ খুললেন বিয়াস

আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৬ | ৩:৪১ 233 shares
আসাদ নূরের সঙ্গে বিয়ে নয়, ছিল আবেগের সম্পর্ক! মুখ খুললেন বিয়াস

আসাদ নূরের সঙ্গে অতীত সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনা বন্ধের আহ্বান জানিয়েছেন তার দীর্ঘদিনের বান্ধবী বিয়াস বাসু। তাদের বন্ধুত্ব, আবেগের সম্পর্ক এবং বিচ্ছেদের নানা বিষয় তুলে ধরে তিনি জানিয়েছেন, ২০২২ সালেই আসাদের সঙ্গে তার সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বর্তমানে তাদের মধ্যে কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই।বুধবার (১১ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক বিয়াস বাসু নিজের ফেসবুক পোস্টে এসব কথা জানান। একই সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে অযথা প্রশ্ন ও আলোচনা করে তাকে বিব্রত না করার অনুরোধ জানিয়েছেন তিনি।


ফেসবুক পোস্টে বিয়াস জানান, ২০১৬ সালে আসাদ নূরের সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব হয়। ২০১৭ সালে তাদের দেখা হলেও বিশেষ কিছু ব্যক্তিগত কারণে কয়েক দিনের মধ্যেই সেই বন্ধুত্বে ছেদ পড়ে। ওই বছরের ২৫ ডিসেম্বর ব্লাসফেমি আইনে গ্রেপ্তার হয়ে বাংলাদেশে কারাগারে যান আসাদ।বিয়াসের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের আগে বিমানবন্দর থেকে আসাদ তাকে ফোন করেছিলেন। পরবর্তী সময়ে কারাগার থেকেও হাতে লেখা চিঠি পাঠান। বিষয়টি জানার পর মানবিক তাগিদ থেকেই আসাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।বিয়াস জানান, আসাদকে কারামুক্ত করার চেষ্টা করতে তিনি বাংলাদেশে যান। মুক্তির কিছুদিন পর আবারও গ্রেপ্তার হলে তাকে ছাড়াতে ফের বাংলাদেশে আসেন। এভাবে কয়েক দফায় বাংলাদেশে গিয়ে আসাদের মুক্তির চেষ্টা করেন তিনি। একপর্যায়ে কারামুক্ত হয়ে আসাদ কলকাতায় গেলেও নিজের ভুল সিদ্ধান্তের কারণে সেখানেও তাকে কারাগারে যেতে হয়।


দীর্ঘ এই সময়ে আসাদের সঙ্গে তার একধরনের আবেগের সম্পর্ক তৈরি হয়েছিল বলে স্বীকার করেছেন বিয়াস। তার দাবি, ছয় বছরের বন্ধুত্বের মধ্যে প্রায় দেড় থেকে দুই বছর আসাদ বাংলাদেশ ও ভারতের কারাগারে ছিলেন। বাকি সময়ের বড় একটি অংশ কেটেছে করোনাভাইরাস মহামারির সময়।তবে তাদের সম্পর্ক নিয়ে প্রচলিত নানা আলোচনার বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন বিয়াস। তিনি বলেন, আসাদের সঙ্গে তার কখনো বিয়ে হয়নি কিংবা তারা একসঙ্গে লিভ টুগেদারও করেননি। তাদের মধ্যে ছিল বন্ধুত্ব, যোগাযোগ এবং আবেগের সম্পৃক্ততা। একপর্যায়ে আসাদের ওপর নিজের নির্ভরশীলতাও তৈরি হয়েছিল বলে জানান তিনি।


বিয়াসের দাবি, ব্যক্তিগত কিছু বিষয়ে মতবিরোধের কারণে ২০২২ সালে তাদের সম্পর্কের সম্পূর্ণ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে আসাদের সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই।সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো সম্পর্ক নিয়ে বছরের পর বছর আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিয়াসের মতে, মানুষের জীবনে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, আবার সময়ের সঙ্গে সেগুলোর অবসানও ঘটে। এটি জীবনের স্বাভাবিক ঘটনা। কিন্তু এমন বিষয়কে অস্বাভাবিকভাবে উপস্থাপন করে দীর্ঘদিন আলোচনা চালিয়ে যাওয়া ঠিক নয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, কী ঘটবে বাংলাদেশে? সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ আইজিপির ৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ