বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, 'আমিও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম কিন্তু প্রথমদিন ক্লাসে আসার পরে শিক্ষককে ক্লাসে সিগারেট খেতে দেখেছি। ওটা দেখার পরে আমি আর কোনোদিন ক্লাসে ঢুকি নাই। আমি রূপসা বাসে করে ডাইরেক্ট খুলনা চলে গিয়েছি।'বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, 'পরে সেকেন্ড টার্মে আরেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলাম সেখানে দেখি কিছু নারী শিক্ষক বিড়ি খায়। আর নারী শিক্ষক বিড়ি খায় এই বিষয়ে পরে অভ্যস্ত হয়ে গেছি যে কেমন দুনিয়া! তখন বুঝলাম আসলে শিক্ষক শিক্ষকের জায়গায়, লেখাপড়া লেখাপড়ার জায়গায়। আমাদের এখন এমন শিক্ষক খুঁজে পাওয়া যায় যারা কোটায় নিয়োগপ্রাপ্ত হয়। এরপরে হয়তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের চাইতে প্রধানমন্ত্রীর প্রোগ্রামে গিয়ে কিভাবে পদলেহন করা যায় সেই চিন্তায় ব্যস্ত থাকে।'
এর মাঝেও কিছু শিক্ষক মানুষ তৈরির জন্য নিরলস কাজ করে বলে উল্লেখ করে তিনি বলেন, 'এই বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কিছু শিক্ষক আছে যারা নিরলসভাবে মানুষ তৈরির জন্য কাজ করে যাচ্ছে, নৈতিকতা এবং দক্ষতার বিনির্মাণ করার মধ্য দিয়ে একটা সমাজ ব্যবস্থাকে গড়ে তোলার জন্য প্রয়াস পাচ্ছে। আপনাদেরকে আমরা নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানাই।'
অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর, সংগঠনটির কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মো. মাহমুদুল হাসান, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মো. মোজাহেরুল ইসলাম, সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম, ইবি শাখা শিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি,
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ফার্মেসী বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, ব্যাতিক্রম সাহিত্য ও সাংস্কৃতিক জোট-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন