নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো মমতাজকে, আদালতে আবেগঘন বক্তব্য

আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৬ | ৩:৫১ 245 shares
নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো মমতাজকে, আদালতে আবেগঘন বক্তব্য

হত্যাচেষ্টার নতুন একটি মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রমজান আলী মাদবরকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা মোক্তার হোসেন হত্যাচেষ্টা মামলায় সোমবার (১৬ নভেম্বর) এ আদেশ দেওয়া হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। শুনানির সময় কারাগার থেকে দুই আসামিকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয়।


শুনানির একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন মমতাজ বেগম। বিচারকের উদ্দেশে নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। একজন শিল্পী হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেছি। শিল্পী পেশা ছাড়া আমার অন্য কোনো পেশা নেই। আমি ন্যায়বিচার চাই।’এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই আসামিকে গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি আদালতকে জানান, মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের সহায়তায় মমতাজ বেগম ও রমজান আলী মাদবর এই অপরাধ সংঘটিত করেছেন বলে অভিযোগ রয়েছে।


মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টির কাছে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ওমর ফারুক শাকিল। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে গুলিতে গুরুতর আহত হন শাকিল। পরে বিভিন্ন হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর ডান চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।এ ঘটনায় গত বছরের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টার মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১২ মে রাতে ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এবার মিরপুরের এই মামলাতেও তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হলো।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
মাধবপুরে প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে শুরু ‘আপা ফিরবেন, কিন্তু কী নিয়ে?’ সামিনার পোস্টে তুমুল তোলপাড় ‘বাংলাদেশের জন্য সব করতে প্রস্তুত’, তারেক রহমানকে এরদোগানের আশ্বাস দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের অভিযোগ, এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা