আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬
৪:৫০ অপরাহ্ণ

ইবিতে বহিরাগত প্রবেশ ও মোটরসাইকেল চলাচলে নতুন নির্দেশনা

আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬ | ৪:৫০ 244 shares
ইবিতে বহিরাগত প্রবেশ ও মোটরসাইকেল চলাচলে নতুন নির্দেশনা

ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ৬ দফা সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রক্টরের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত ক্রীয়াশীল সকল ছাত্র সংগঠন, ছাত্রউপদেষ্টা ও প্রক্টরিয়াল বডির সমন্বয়ে অনুষ্ঠিত ১৪১ তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।


সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে– ক্যাম্পাসে চলাচলকারী মোটরসাইকেলের লাইসেন্স ও চালকের ড্রাইভিং লাইসেন্স প্রক্টর অফিসে জমা, বহিরাগত প্রবেশে নিয়ন্ত্রণ, মোটরসাইকেলের গতিসীমা নির্ধারণ, ছাত্রসংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত, কর্মসূচি আয়োজন ও প্রচার-প্রচারণায় নীতিমালা অনুসরণ এবং আসন্ন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনকে সহযোগিতা করা।


সভায় উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা ড. মামুন আল রশীদ, সহকারী প্রক্টর ড. লুৎফর রহমান, ড. আব্দুল বারী, ড. খাইরুল ইসলাম, ড. খোদেজা খাতুন, ড. আফরোজা বুলবুল, আতিকুর রহমানসহ, শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 


সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচলকারী মোটরসাইকেলের লাইসেন্স ও চালকের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি আগামী সাত দিনের মধ্যে প্রক্টর অফিসে জমা দিতে হবে। একটি মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি চলাচল করতে পারবেন না এবং ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমা নির্ধারণ করা হয়েছে। 


এ ছাড়া বিভিন্ন ছাত্রসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুঠোফোনে অনুরোধ পাওয়া ছাড়া কোনো বহিরাগত ছাত্রসংগঠনের বরাতে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে ক্রিয়াশীল সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে নিজ নিজ সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়।


সভায় আরও সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অনুমতি সাপেক্ষে ছাত্রসংগঠনগুলো নিজ নিজ কর্মসূচি আয়োজন করতে পারবে। কর্মসূচির প্রচার-প্রচারণার জন্য অনুমতি নিয়ে সর্বোচ্চ ১০ দিন আগে ব্যানার, পোস্টার ও ফেস্টুন টাঙানো যাবে। কর্মসূচি শেষ হওয়ার সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে নিজ দায়িত্বে সেগুলো সরিয়ে ফেলতে হবে। তবে প্রধান ফটকের ক্ষেত্রে কর্মসূচির আগে তিন দিন এবং পরে কর্মসূচির দিনসহ দুই দিন পর্যন্ত ব্যানার ও ফেস্টুন রাখা যাবে। কর্মসূচিতে মাইক ব্যবহারের প্রয়োজন হলে অনুমতি নিয়ে তা ব্যবহার করতে হবে। পাশাপাশি, আসন্ন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও কনভোকেশন সফল করতে ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে প্রশাসনকে সহযোগিতা করার বিষয়ে একমত হন ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্রসংগঠনের প্রতিনিধিরা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
আজ হোক কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন, আটক ১ সোনারগাঁয়ে ২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চীফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শেখ হাসিনার ডিসেম্বরের ফেরার ঘোষণা ঘিরে নাশকতার আশঙ্কা, ১০ দিনে ৪৯ যানবাহনে আগুন টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, এস এম জিলানীর বাড়িতেও হামলা যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের