কিশোরগঞ্জে ভুয়া দলিল দিয়ে জমি বিক্রির নামে ৭ লাখ ৭৯ হাজার টাকা আত্মসাৎ

আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৬ | ১:২৬ 211 shares
কিশোরগঞ্জে ভুয়া দলিল দিয়ে জমি বিক্রির নামে ৭ লাখ ৭৯ হাজার টাকা আত্মসাৎ

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে জমি কেনাবেচায় প্রতারণা, জালিয়াতি এবং টাকা আত্মসাতের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই সাথে ভুক্তভোগী পরিবারকে খুন জখমের হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে কিশোরগঞ্জ সদর থানাধীন যশোদল ইউনিয়নের কুতকাইল গ্রামের মো. ইয়াসিনের স্ত্রী দোলনা (২৫)— একই এলাকার সালা উদ্দিন (৩৮), পিতা-মোঃ সিরাজ উদ্দিনের নিকট থেকে ৭,৭৯,০০০/- (সাত লক্ষ ঊনআশি হাজার) টাকা প্রদানপূর্বক একটি সাফ কওলা রেজিস্ট্রি দলিলের মাধ্যমে জমি ক্রয় করেন। পরবর্তীতে দলিলে বর্ণিত জমিতে গিয়ে তিনি জানতে পারেন যে, বিবাদী সালা উদ্দিন উক্ত জমি ইতিপূর্বেই জাকির হোসেন নামের অন্য এক ব্যক্তির নিকট সাফ কওলা দলিল মূলে বিক্রি করে দিয়েছেন। বিষয়টি গোপন রেখে বিবাদী অসৎ উদ্দেশ্যে পুনরায় মিথ্যা ও ভুয়া দলিল করে বাদীকে জমি রেজিস্ট্রি করে দেন।


​পরবর্তীতে বাদীপক্ষ ক্রয়কৃত জমি বুঝিয়ে দেওয়ার জন্য একাধিকবার তাগাদা দিলে বিবাদী তার সহযোগীদের নিয়ে কালক্ষেপণ করেন। গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে দুপুর ১:৩০ ঘটিকার সময় বাদী কুতকাইল সাকিনস্থ বিবাদীর নিকট গিয়ে জমির দখল বুঝিয়ে দিতে বললে বিবাদী ও তার সাথে থাকা অজ্ঞাতনামা ৩/৪ জন ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা বাদীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং সাফ কওলা করা জায়গা বুঝিয়ে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন।এ সময় জমি না দিলে টাকা ফেরত দেওয়ার দাবি জানালে বিবাদীরা টাকা দিতে অস্বীকৃতি জানান এবং বাদী ও তার পরিবারের সদস্যদের মারপিট করার জন্য উদ্যত হন।


বিবাদীরা প্রতারণার আশ্রয় নিয়ে পূর্বে বিক্রি করা জমি পুনরায় ভুয়া দলিল দিয়ে বাদী থেকে ৭ লাখ ৭৯ হাজার টাকা হাতিয়ে নিয়ে তা আত্মসাৎ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।ভুক্তভোগী পরিবারের দাবি, এই সম্পত্তিকে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও খুন-জখমের মতো ঘটনা ঘটতে পারে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করে থানায় আসতে কিছুটা বিলম্ব হলেও বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং জীবনের নিরাপত্তা দাবি করেছেন ভুক্তভোগী দোলনা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
মাধবপুরে প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে শুরু ‘আপা ফিরবেন, কিন্তু কী নিয়ে?’ সামিনার পোস্টে তুমুল তোলপাড় ‘বাংলাদেশের জন্য সব করতে প্রস্তুত’, তারেক রহমানকে এরদোগানের আশ্বাস দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের অভিযোগ, এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা