৩৩ বছরে পা রাখলেন বিদ্যা সিনহা মিম

আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৬ | ৬:৩৩ 230 shares
৩৩ বছরে পা রাখলেন বিদ্যা সিনহা মিম

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। জীবনের আরও একটি বছর পেরিয়ে ৩৩ বছরে পা রাখলেন এই অভিনেত্রী। অভিনয় দক্ষতা ও সৌন্দর্য দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া মিমের বিশেষ দিনটি ঘিরে ভক্তদের মধ্যেও রয়েছে বাড়তি উচ্ছ্বাস।তবে জন্মদিন নিয়ে বড় কোনো আয়োজন পছন্দ করেন না মিম। বিশেষ দিনটি পরিবারের সদস্য ও কাছের মানুষদের সঙ্গে কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।জন্মদিনের আগের দিনই ব্যাংকক সফর শেষ করে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। মিম জানিয়েছেন, পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করাই তার কাছে সবচেয়ে আনন্দের বিষয়। এ কারণেই ভ্রমণের সময় এমনভাবে নির্ধারণ করেছিলেন, যাতে জন্মদিনের আগেই দেশে ফিরে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারেন।এদিকে ৩৩ বছরে পা রাখাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে চলছে নানা আলোচনা।


মজার ছলে একজন জানতে চান, ৩৩ বছর বয়স পর্যন্ত কেউ কখনো মিমকে দেওয়া কথা ভেঙেছেন কি না। উত্তরে হাসিমুখে অভিনেত্রী জানান, তার সঙ্গে এমন ঘটনা কখনো ঘটেনি। সবাই তাকে দেওয়া কথা রেখেছেন।জন্মদিনে নিজের জীবনের প্রাপ্তি ও অভিনয়জীবন নিয়েও কথা বলেছেন মিম। তার মতে, দর্শকদের ভালোবাসা ও সমর্থনই জীবনের সবচেয়ে বড় অর্জন। ছোটবেলায় স্বপ্ন দেখতেন, একদিন অনেক মানুষ তাকে চিনবে। অভিনয়ের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হয়েছে বলে মনে করেন তিনি।

বর্তমানে কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি দুটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। নতুন বছরে ভালো গল্প ও মানসম্মত কাজের মাধ্যমে দর্শকদের আরও ভালো কিছু উপহার দিতে চান মিম।জন্মদিনে বড় কোনো আয়োজন না থাকলেও পরিবারের ভালোবাসা আর প্রিয়জনদের সান্নিধ্যেই দিনটি বিশেষ করে তুলতে চান ঢালিউডের এই তারকা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী