আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬
১:৪৩ অপরাহ্ণ

আরও খবর

টেকনাফ পৌর যুবদলের কমিটি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান

টেকনাফ পৌর যুবদলের কমিটি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান

গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং

গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণের প্রস্তুতি: গোবিন্দগঞ্জে সম্ভাব্য ভেন্যু পরিদর্শনে দুই  প্রতিমন্ত্রী

বন্দরে চৌরাপাড়া যুব সমাজের উদ্যোগে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বন্দরে চৌরাপাড়া যুব সমাজের উদ্যোগে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কালীগঞ্জে ইয়াবাসহ ১ ব্যক্তি  আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

কালীগঞ্জে ইয়াবাসহ ১ ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা

আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ১:৪৩ 228 shares
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। প্রায় চার মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় মসজিদটির ১৫টি লোহার দানবাক্স খোলা হয়। এরপর শুরু হয় বিপুল পরিমাণ অর্থ গণনার কাজ।

সকাল সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় টাকা গণনা শুরু করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ কাজে অংশ নেন পাঁচ শতাধিক মানুষ।

গণনায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরাও গণনার কাজে যুক্ত রয়েছেন।

সাধারণত প্রতি তিন মাস অন্তর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলেও এবার বিভিন্ন কারণে নির্ধারিত সময়ের চেয়ে বেশি বিরতি দেওয়া হয়েছে। দীর্ঘ সময় পর দানবাক্স খোলায় এবার বাক্সের সংখ্যাও বাড়ানো হয়েছে। নতুন করে স্থাপন করা হয়েছে আরও দুটি দানবাক্স।এর আগে গত ২৭ জুন ১৮২ দিন পর দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। নগদ অর্থের পাশাপাশি সেবার বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।

শনিবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক।এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।এবার দানবাক্স থেকে পাওয়া ৫১ বস্তা অর্থের পরিমাণ এখনো জানা যায়নি। গণনা শেষ হলে মোট টাকার পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু শীতের সবজি উঠতেই দাম বাড়ল, চালেও স্বস্তি নেই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইজিপিসহ তিন বাহিনীর প্রধান ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব সিনেটে নাকচ, ট্রাম্পের পাশে রিপাবলিকানরা