বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, 12 November 2026
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৬
৭:০১ অপরাহ্ণ

ইবি এএসএম-এর উদ্যোগে কুষ্টিয়ায় নিপাহ ভাইরাস প্রতিরোধে সেমিনার

আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৬ | ৭:০১ 217 shares
ইবি এএসএম-এর উদ্যোগে কুষ্টিয়ায় নিপাহ ভাইরাস প্রতিরোধে সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে নিপাহ ভাইরাসের সংক্রমণ, বিস্তার ও প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ‘Nipah Virus: Awareness, Prevention, and Public Safety’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল আরেফিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও  এএসএম এর কান্ট্রি অ্যাম্বাসেডর প্রফেসর ড. মোহাম্মদ মিননাতুল করিম। বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল। অনুষ্ঠানেন সঞ্চালনা করেন সংগঠনটির ট্রেজারার মোছাঃ রিমা আক্তার।



আয়োজকরা জানান, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে নিপাহ ভাইরাস সম্পর্কে সঠিক বৈজ্ঞানিক তথ্য পৌঁছে দেওয়া এবং ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে প্রতিরোধমূলক সচেতনতা গড়ে তোলাই এ সেমিনারের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট উম্মে হাবিবা হাফসা বলেন, মাইক্রোবায়োলজির জ্ঞান শুধু গবেষণাগার বা বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত। নিপাহ ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান পরিবার, বন্ধু ও আশপাশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।



সভাপতি অধ্যক্ষ নাজমুল আরেফিন বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক ও স্বাস্থ্যবিষয়ক ধারণা অর্জন করাও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের কাছ থেকে নিপাহ ভাইরাসের সংক্রমণ, ঝুঁকি ও প্রতিরোধ সম্পর্কে জানার সুযোগ শিক্ষার্থীদের জ্ঞানকে সমৃদ্ধ করবে। পাশাপাশি অর্জিত জ্ঞান পরিবার ও সমাজের অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।



প্রধান আলোচক প্রফেসর ড. মোহাম্মদ মিননাতুল করিম  বলেন, ফলখেকো বাদুড়ের লালা বা মূত্রের মাধ্যমে দূষিত কাঁচা খেজুরের রস পান করলে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমেও ভাইরাসটি ছড়াতে পারে। তাই কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে। এছাড়া তিনি নিপাহ ভাইরাসের উৎস, সংক্রমণের মাধ্যম, লক্ষণ ও প্রতিরোধের উপায় তুলে ধরেন। বিশেষ করে আসন্ন শীত মৌসুমে কাঁচা খেজুরের রস পান করার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন।




সেমিনারের শেষে শিক্ষার্থীদের জন্য কুইজ পর্বের আয়োজন করা হয়। এতে নিপাহ ভাইরাসের সংক্রমণ, লক্ষণ ও প্রতিরোধবিষয়ক বিভিন্ন প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও অর্জিত জ্ঞান যাচাই করা হয়।উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত শীত মৌসুমে নিপাহ ভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। এ সময় বাদুড়ের মাধ্যমে কাঁচা খেজুরের রস দূষিত হওয়ার আশঙ্কা থাকে। তাই কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকা, ফল ভালোভাবে ধুয়ে ও খোসা ছাড়িয়ে খাওয়া এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি। বর্তমানে নিপাহ ভাইরাসের নির্দিষ্ট কোনো টিকা বা অনুমোদিত সুনির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। ফলে সংক্রমণ প্রতিরোধে সচেতনতা ও সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাওড় এক্সপ্রেসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নয় অনলাইন নিউজ পোর্টালকে মান ধরে রাখার তাগিদ প্রতিমন্ত্রীর জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৭ বছরের ইতিহাসে অন্যতম বড় জয় বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু