গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি

আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৬ | ৭:১৯ 215 shares
গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, বর্তমান পরিস্থিতি ভালো রয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে তিনি আশা করছেন। যারা অশান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

আইজিপি বলেন, কোনো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় শুধু পুলিশের পক্ষে কাজ করা সম্ভব নয়। উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষের বিপরীতে থানায় মাত্র ২০ জন পুলিশ সদস্য থাকলে জনগণের সহযোগিতা ছাড়া তাদের পক্ষে দায়িত্ব পালন কঠিন।

তিনি আরও বলেন, জনগণ চাইলে নিজেদের উদ্যোগেও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারে। তবে এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেশে অতীতেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে, সেগুলোর পরিণতি সবাই দেখেছেন। পুলিশ শান্তি চায় এবং শান্তির পক্ষেই রয়েছে।

এর আগে শুক্রবার সকালে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে যান আইজিপি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু শীতের সবজি উঠতেই দাম বাড়ল, চালেও স্বস্তি নেই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইজিপিসহ তিন বাহিনীর প্রধান ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব সিনেটে নাকচ, ট্রাম্পের পাশে রিপাবলিকানরা ‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে হুমকি গণতন্ত্রের লড়াইয়ে ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি এক মাসের চেষ্টার পর অবশেষে ধরা পড়ল বন্দরের সেই ৮ ফুটের কুমির