শরীয়তপুরের স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি

আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬ | ৬:২৪ 206 shares
শরীয়তপুরের স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল  নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি

দেশের চলমান উন্নয়ন ও সাধারণ মানুষের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের দোসরদের বিভিন্ন অঞ্চলে নাশকতা, নৈরাজ্য ও ভাঙচুরের প্রতিবাদে গোসাইরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিকাল সাড়ে ৪ টায়  গোসাইরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী এনামুল হক মেনন ঢালীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গোসাইরহাট প্রেসক্লাব মোড় থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিখোলা বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলটি সঞ্চালনা করেন গোসাইরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার ঘরামী।


মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ যখন একটি গণতান্ত্রিক ও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা এবং উন্নয়ন বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।


বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলাউদ্দিন সরদার। এছাড়া পৌরসভা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য হাবিবুর রহমান ঘরামী, শিমুল সরদার ও আলমগীর বেপারী, মিছিলে সংহতি প্রকাশ করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আনোয়ার ঘরামী, সফিক কবিরাজ, সাইফুল ইসলাম, সোহেল দপ্তরী, মিজান সরদার, রাজিব সরদার, রিপন ঘরামী, কামাল পেদা ও জামাল সরদার।


এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌরসভা ৩নং ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী কামাল পেদা সহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা।বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন সড়ক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বরগুনা জেলা পুলিশের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ইটনায় পূর্ববিরোধের জেরে ঘরে ঢুকে ভাই-মাকে কুপিয়ে জখম, দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট এসআরবি সিলগালা ভেঙে রাতের আঁধারে পলিথিন কারখানা চালু, প্রতিবাদ করায় সাংবাদিককে হেনস্তা