বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, 12 November 2026

মাতৃত্বের কঠিন সময়ে কিয়ারার পাশে ছিলেন আলিয়া-ক্যাটরিনা

আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৬ | ৪:৩৬ 221 shares
মাতৃত্বের কঠিন সময়ে কিয়ারার পাশে ছিলেন আলিয়া-ক্যাটরিনা

মা হওয়ার পর শারীরিক ও মানসিক নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে। সন্তান জন্মের পর আবার কাজে ফেরা, পরিবার ও পেশাগত দায়িত্ব সামলানো—সব মিলিয়ে বেশ চ্যালেঞ্জিং সময় পার করেছেন তিনি। সেই কঠিন সময়ে অভিনেত্রী আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও পত্রলেখার কাছ থেকে পেয়েছেন সহযোগিতা, পরামর্শ ও মানসিক সমর্থন।সম্প্রতি স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অতিথি হয়ে মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন কিয়ারা। সেখানে তিনি জানান, মা হওয়ার পর একবার পডকাস্টে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। মনের মধ্যে জমে থাকা অনুভূতিগুলো প্রকাশ করার জন্য তাঁর এমন একটি মাধ্যমের প্রয়োজন ছিল।


কিয়ারা বলেন, প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথম তিন মাস তাঁর জন্য বেশ কঠিন ছিল। বমিভাব, হরমোনের পরিবর্তন এবং নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া—সবকিছুই ছিল বড় চ্যালেঞ্জ। সে সময় নিজের মা ও শাশুড়ির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তিনি। কারণ, মাতৃত্বের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া নারীরাই অন্য নারীর অনুভূতি আরও ভালোভাবে বুঝতে পারেন।অনুষ্ঠানে সঞ্চালক করণ জোহর জানান, সন্তান জন্মের পরের সময়ে কিয়ারা প্রায়ই আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও পত্রলেখার সঙ্গে যোগাযোগ রাখতেন। বিষয়টি স্বীকার করে কিয়ারা বলেন, তাঁরা একে অপরের খোঁজখবর নিতেন। একই পেশায় যুক্ত হওয়ায় মাতৃত্বের পাশাপাশি কীভাবে পেশাগত দায়িত্ব সামলানো যায়, তা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হতো।


বিশেষ করে কাজে ফেরার সময় কীভাবে পরিবার ও পেশার মধ্যে ভারসাম্য রাখা যায়, সে বিষয়ে আলিয়ার সঙ্গে কথা বলেছিলেন কিয়ারা। তাঁর মতে, পরিবারের অগ্রাধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কর্মক্ষেত্রেও পেশাদারত্ব বজায় রাখা প্রয়োজন। এই দুই দিক সামলাতে গিয়ে অনেক মায়ের মধ্যে অপরাধবোধ তৈরি হয়, যাকে তিনি ‘মম গিল্ট’ বলে উল্লেখ করেন।আলিয়া ভাট ২০২২ সালে প্রথম সন্তানের মা হন। ২০২৫ সালে মা হন ক্যাটরিনা কাইফ। একই বছরের নভেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হন পত্রলেখা ও অভিনেতা রাজকুমার রাও। ভিন্ন সময়ে মাতৃত্বের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রীদের সঙ্গে কথা বলে মানসিকভাবে শক্তি পেয়েছেন কিয়ারা।


২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমেরে বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। ২০২৫ সালের ১৫ জুলাই তাঁদের প্রথম কন্যাসন্তানের জন্ম হয়। ওই বছরের নভেম্বরে মেয়ের নাম প্রকাশ করেন তাঁরা—সারায়াহ মালহোত্রা। নামটির অর্থ ‘ঈশ্বরের রাজকন্যা’।গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয়বার মা-বাবা হতে যাওয়ার খবর জানান এই দম্পতি।কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন কিয়ারা। সম্প্রতি যশের সঙ্গে ‘টক্সিক’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে আরও রয়েছেন হুমা কুরেশি, তারা সুতারিয়া, নয়নতারা ও রুক্মিণী বসন্ত।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাওড় এক্সপ্রেসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নয় অনলাইন নিউজ পোর্টালকে মান ধরে রাখার তাগিদ প্রতিমন্ত্রীর জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৭ বছরের ইতিহাসে অন্যতম বড় জয় বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু