বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, 19 November 2026
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬
৬:৪৫ অপরাহ্ণ

সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া

আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬ | ৬:৪৫ 213 shares
সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া

সৌদি আরবের রাজধানী রিয়াদে বুধবার (১৮ নভেম্বর) বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিদের কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর মধ্যেই এ ঘটনা ঘটল। বিস্ফোরণের বিষয়টি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের আগে তাদের মোবাইল ফোনে কোনো ধরনের সতর্কবার্তা পাঠানো হয়নি। রাজধানীর উত্তরাঞ্চলের এক বাসিন্দা বিস্ফোরণের শব্দকে অত্যন্ত বিকট বলে বর্ণনা করেছেন।


এক সাংবাদিক জানান, বিস্ফোরণের প্রচণ্ড শব্দে তার বাড়ির দরজাগুলো খুলে যায়। এ সময় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।

রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা বলেন, কোনো সতর্কবার্তা না পেয়ে হঠাৎ এমন বিস্ফোরণের শব্দ শোনা ছিল অত্যন্ত আতঙ্কজনক।

তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট স্থান তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, শহরের উত্তর-পূর্বাঞ্চলে রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি এলাকায় তারা ধোঁয়া উঠতে দেখেছেন।


সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথিরা। এসব স্থাপনার মধ্যে রয়েছে বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা এবং রিয়াদের আর্থিক এলাকা।এর আগে গত অক্টোবরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো এক প্রাণঘাতী হামলায় ১৪ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন। ওই ঘটনার পর দুই সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল।এদিকে বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ অঞ্চলের দিকে হুথিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা।ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে হুথিদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন জোট। গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে জোটটি হামলার তীব্রতা বৃদ্ধির মুখে পড়েছে।


বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সংঘাত কিছুটা কমে এলেও গত গ্রীষ্মে আবারও যুদ্ধ শুরু হয়।সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর হুথিরা এখন সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের কাছাকাছি পৌঁছে গেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত গ্রীষ্ম থেকে চলমান সংঘাতে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা তাঁবেদার রাষ্ট্রের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া এসআরবির অভিযানে গ্রেপ্তার বদির জামাতা ব্যারিস্টার রানা ঢাকায় রাতভর আতঙ্ক: পাঁচ বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা, ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকের তলব মেঘনা আলমকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মডেল মেঘনা আলমকে তলব