হরমুজ প্রণালিতে ৪০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেলবোঝাই দুটি সুপারট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। সংস্থাটির দাবি, প্রণালির অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ দক্ষিণ রুট ব্যবহার করায় জাহাজ দুটির যাত্রা থামিয়ে দেওয়া হয়েছে।আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, গত রাতে হরমুজ প্রণালির একটি অননুমোদিত রুট অতিক্রমের পর সুপারট্যাঙ্কার দুটিতে বিস্ফোরণ ঘটে। জাহাজ দুটি প্রণালির ট্রাফিক নিয়ন্ত্রণ কেন্দ্রের একাধিক সতর্কবার্তা উপেক্ষা করে ওই পথে অগ্রসর হয়েছিল বলে দাবি করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, ট্রাফিক কন্ট্রোল সেন্টার থেকে জাহাজ দুটিকে স্পষ্টভাবে জানানো হয়েছিল, দক্ষিণের ওই রুটটি অবৈধ ও অনিরাপদ। বারবার সতর্ক করার পরও তারা নির্দেশনা না মেনে চলাচল অব্যাহত রাখে। পরে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তাদের যাত্রা বন্ধ হয়ে যায়।
আইআরজিসির তথ্য অনুযায়ী, জাহাজ দুটি ছিল বিশালাকৃতির সুপারট্যাঙ্কার। সেগুলোতে সম্মিলিতভাবে ৪০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল বহন করা হচ্ছিল। বিবৃতিতে আরও দাবি করা হয়, মার্কিন সামরিক বাহিনীর ওপর নির্ভর করার পরিণতিতেই জাহাজ দুটি এখন আগুনে পুড়ছে। এ সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ‘লুণ্ঠনকারী ও আগ্রাসী’ বলেও উল্লেখ করে ইরানি বাহিনী।এ ঘটনার পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে চলাচলকারী অন্যান্য জাহাজের প্রতিও কঠোর সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি নৌবাহিনী। তাদের হুঁশিয়ারি, কোনো জাহাজ নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে চলাচল করলে কিংবা অননুমোদিত দক্ষিণ রুট অতিক্রমের ক্ষেত্রে মার্কিন বাহিনীর সঙ্গে সহযোগিতা করলে একই ধরনের পরিণতির মুখে পড়তে পারে।তবে বিস্ফোরণের কারণ, জাহাজ দুটির পরিচয়, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। পুরো ঘটনাটি নিয়ে আইআরজিসির বক্তব্যই এখানে তুলে ধরা হয়েছে।
আরও খবর
বাড়িভাড়া কমানোর দাবিতে স্পেনে ৪০ লাখ মানুষের ধর্মঘট
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে তুরস্ক, এবার সেনা মোতায়েনের প্রস্তুতি
উড্ডয়নের আগেই বিমান ছিনতাইয়ের হুমকি! কলকাতা বিমানবন্দরে জরুরি সতর্কতা
ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল?
শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, কী ঘটবে বাংলাদেশে?
মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সোনিয়া গান্ধী
শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ
হরমুজে তেলবোঝাই দুই সুপারট্যাঙ্কারে বিস্ফোরণ, কড়া হুঁশিয়ারি ইরানের

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন