উড্ডয়নের আগেই বিমান ছিনতাইয়ের হুমকি! কলকাতা বিমানবন্দরে জরুরি সতর্কতা

আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৬ | ৩:১০ 200 shares
উড্ডয়নের আগেই বিমান ছিনতাইয়ের হুমকি! কলকাতা বিমানবন্দরে জরুরি সতর্কতা

কলকাতা থেকে মুম্বাইগামী একটি যাত্রীবাহী বিমানে ছিনতাইয়ের হুমকি ঘিরে ব্যাপক আতঙ্ক ও নিরাপত্তা তৎপরতা দেখা দিয়েছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। উড্ডয়নের ঠিক আগমুহূর্তে বিমানের শৌচাগারে পাওয়া একটি চিরকুটে ছিনতাইয়ের হুমকি দেওয়া হয়। বিষয়টি জানার পরপরই পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) সতর্ক করেন। পরে বাতিল করা হয় ফ্লাইটের যাত্রা।

বুধবার সকালে এ ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে জানা যায়, এয়ার ইন্ডিয়ার (ভিস্তারা) কলকাতা-মুম্বাইগামী বিমানটির সকাল ১০টা ২০ মিনিটে উড্ডয়নের কথা ছিল। কিন্তু উড্ডয়নের আগে বিমানের শৌচাগারে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে বিমান ছিনতাইয়ের হুমকি দেওয়া হয়। পাশাপাশি চিরকুটে উল্লেখ করা হয়, সকাল ১১টা ১০ মিনিটে বিমানটি ছিনতাই করা হবে।চিরকুটটি নজরে আসার পর বিমানকর্মীরা দ্রুত পাইলটকে বিষয়টি জানান। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাইলট এটিসিকে জরুরি বার্তা পাঠান। সতর্কবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।


এটিসির নির্দেশে উড্ডয়ন বাতিল করা হয় এবং বিমানটিকে দ্রুত রানওয়ে থেকে সরিয়ে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ), পুলিশসহ বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা।এরপর শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। সিআইএসএফের সদস্যদের পাশাপাশি পুলিশ কুকুর ব্যবহার করেও বিমানের ভেতরে ও আশপাশে অনুসন্ধান চালানো হয়। বিমানের প্রতিটি অংশ সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হচ্ছে। তবে তল্লাশির পর এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করা হচ্ছে। বিমানে থাকা যাত্রীদের পাশাপাশি তাঁদের সঙ্গে থাকা ব্যাগেজও পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্যান ও নিরাপত্তা পরীক্ষা করা হচ্ছে।


একই সঙ্গে বিমানবন্দর এবং সংশ্লিষ্ট বিমানের ভেতরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে চিরকুটটি বিমানের শৌচাগারে পৌঁছাল এবং এর পেছনে কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।কলকাতা বিমানবন্দরের পরিচালক বিক্রম সিং জানান, হুমকির চিরকুটে সকাল ১১টা ১০ মিনিটে বিমানটি ছিনতাইয়ের কথা উল্লেখ করা হয়েছিল।এ ঘটনায় কলকাতা বিমানবন্দরে সাময়িকভাবে ব্যাপক নিরাপত্তা তৎপরতা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার না হওয়ায় তদন্ত ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। হুমকির সত্যতা এবং এর উৎস সম্পর্কে নিশ্চিত হতে কাজ করছেন নিরাপত্তা কর্মকর্তারা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, কী ঘটবে বাংলাদেশে? সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ আইজিপির ৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ