আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৬
১২:১৮ অপরাহ্ণ

দৌলতপুরে এসআরবি'র অভিযানে বিদেশি রিভলবারসহ শিহাব উদ্দীন গ্রেফতার

আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৬ | ১২:১৮ 221 shares
দৌলতপুরে এসআরবি'র অভিযানে বিদেশি রিভলবারসহ শিহাব উদ্দীন গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার, গুলি ও মোবাইলসহ মোঃ শিহাব উদ্দীন (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।অদ্য ১০ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ ১৯:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ফিলিপনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ দফাদার পাড়া গ্রামের শফি কবিরাজের বসতবাড়ির পশ্চিম পার্শ্বে ইটের রাস্তার উপর অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করেন।


উক্ত অভিযানে ০১ (এক) টি লোহার তৈরি বিদেশি রিভলবার, ০২ (দুই) রাউন্ড গুলি, ০১ (এক) রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা, ০১টি পুরাতন বাটন মোবাইল ফোন ও ব্যবহৃত ০১ (এক) টি সিমসহ আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি মোঃ শিহাব উদ্দীন (৫৪), পিতা- মৃত তফিল উদ্দিন প্রামাণিক, মাতা- জুবেলা খাতুন, সাং- দফাদার পাড়া ৩নং ওয়ার্ড, ইউনিয়ন- ফিলিপনগর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া।এ ঘটনায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, কী ঘটবে বাংলাদেশে? সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ আইজিপির ৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ