বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, 12 November 2026
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৬
৩:১৩ অপরাহ্ণ

বাড়িভাড়া কমানোর দাবিতে স্পেনে ৪০ লাখ মানুষের ধর্মঘট

আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৬ | ৩:১৩ 236 shares
বাড়িভাড়া কমানোর দাবিতে স্পেনে ৪০ লাখ মানুষের ধর্মঘট

আকাশচুম্বী বাড়িভাড়া ও ক্রমবর্ধমান আবাসন সংকটের প্রতিবাদে দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন স্পেনের প্রায় ৪০ লাখ মানুষ। বুধবার (১১ নভেম্বর) ‘চার্লস’ ও ‘ব্রুনা’ নামের দুটি শক্তিশালী ঝড় উপেক্ষা করেই কর্মসূচিতে অংশ নেন শ্রমিক, ভাড়াটিয়া ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দেশটির মোট শ্রমশক্তির প্রায় এক-পঞ্চমাংশ এই ধর্মঘটে যুক্ত হন। দীর্ঘ ১৪ বছর পর স্পেনে এত বড় পরিসরে সাধারণ ধর্মঘট পালিত হলো।আগাম সাধারণ নির্বাচনের আর তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকতে দেশটির বৃহত্তম দুই শ্রমিক সংগঠন জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কার্স (ইউজিটি) এবং ওয়ার্কার্স কমিশন (সিসিও) এ কর্মসূচির ডাক দেয়। ১০ লাখের বেশি শ্রমিকের প্রতিনিধিত্বকারী সংগঠন দুটির পাশাপাশি বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ভাড়াটিয়া সংগঠনগুলোও ধর্মঘটে সমর্থন জানায়।


শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, দিনের বেলায় কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যার পর মাদ্রিদ ও বার্সেলোনার কয়েকটি এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বার্সেলোনায় মূল মিছিল শেষ হওয়ার পর রাস্তায় আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে মাদ্রিদের প্লাজা দে এস্পানিয়া এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফোম বুলেট, কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে দাঙ্গা পুলিশ।পুলিশের তথ্য অনুযায়ী, ধর্মঘট চলাকালে অফিস ও শিল্প এলাকায় অবরোধ এবং আবর্জনার কন্টেইনারে আগুন দেওয়াসহ অন্তত ১ হাজার ৪৪টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গ্রেপ্তার হয়েছেন অন্তত ৭৩ জন। তবে ইউনিয়নগুলোর অভিযোগ, পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের ব্যবহার ছিল ‘অসামঞ্জস্যপূর্ণ’। এতে অন্তত ২০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এ ঘটনায় ফৌজদারি অভিযোগ দায়েরের ঘোষণাও দিয়েছে সংগঠনগুলো।


অস্থিরতার আশঙ্কায় মাদ্রিদের প্রধান কেনাকাটার সড়ক গ্রান ভিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়। দাঙ্গা পুলিশের উপস্থিতির মধ্যেই প্রাইমার্ক, এইচ অ্যান্ড এম এবং পুল অ্যান্ড বিয়ারের মতো বড় ব্র্যান্ড তাদের দোকান বন্ধ রাখে। বার্সেলোনায়ও অনেক দোকানের সামনে নিরাপত্তার জন্য কাঠের তক্তা দিয়ে বেড়া দিতে দেখা যায়।

ট্রেড ইউনিয়নগুলো ধর্মঘটকে সফল দাবি করেছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে আবাসন সংকট বেশি হওয়ায় সেখানে কর্মসূচির প্রতি সমর্থন ছিল ব্যাপক। তবে ঝড়ো আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ক্যাডিজসহ কয়েকটি শহরে বিকেলের প্রতিবাদ মিছিল স্থগিত করা হয়।


স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সাল নাগাদ এই সংকট বেড়ে ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। বাড়ি কেনার সামর্থ্য না থাকায় ভাড়া বাসার ওপর চাপ বাড়ছে। দেশটির ‘ইউথ কাউন্সিল’-এর হিসাব বলছে, স্পেনে গড় বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬৩ হাজার ৬২২ টাকা। এই ভাড়া একজন তরুণ কর্মজীবীর গড় মাসিক বেতনের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাওড় এক্সপ্রেসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নয় অনলাইন নিউজ পোর্টালকে মান ধরে রাখার তাগিদ প্রতিমন্ত্রীর জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৭ বছরের ইতিহাসে অন্যতম বড় জয় বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু