যুক্তরাষ্ট্রে ১৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল, কারণ একটি রাউটার

আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৬ | ৪:১৪ 230 shares
যুক্তরাষ্ট্রে ১৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল, কারণ একটি রাউটার

যোগাযোগব্যবস্থার একটি রাউটারে ত্রুটির কারণে চার ঘণ্টারও বেশি সময় যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধ ছিল উড়োজাহাজ চলাচল। আকস্মিক এ বিপর্যয়ে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন বিপুলসংখ্যক যাত্রী।যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, পুরোনো যোগাযোগব্যবস্থা আধুনিকায়নের কাজ চলার সময় এ সমস্যা দেখা দেয়। শুরুতে সাইবার হামলার আশঙ্কা করা হলেও তদন্তে এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।


শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫৪ মিনিটে টেলিযোগাযোগব্যবস্থায় বিভ্রাটের কথা জানিয়ে দেশজুড়ে উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে এফএএ। পরে রাত ৮টা ১৫ মিনিটে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে এর পরও ফ্লাইট বাতিল ও বিলম্বের প্রভাব অব্যাহত থাকে। শুক্রবার ৯ হাজারের বেশি এবং শনিবার আরও ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়।


যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, এফএএর ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিস শুক্রবার একটি দূরবর্তী স্থানে পুরোনো তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক লাইন স্থাপনের কাজ করছিল। এ সময় সংশ্লিষ্ট একটি রাউটার অতিরিক্ত সংযোগের চাপে অস্বাভাবিক আচরণ শুরু করে।প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে প্রায় এক হাজারবার সংযোগ স্থাপনের চেষ্টা হওয়ায় বিমান নিয়ন্ত্রণব্যবস্থায় যোগাযোগ ও রাডারসংক্রান্ত সংকট তৈরি হয়। এতে এফএএর ২২টি আঞ্চলিক নিয়ন্ত্রণকেন্দ্রের মধ্যে ১৭টিই ক্ষতিগ্রস্ত হয়।


পরিবহনমন্ত্রী বলেন, রাউটারের এই ত্রুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ভুলের কারণে হয়েছে, নাকি নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের ফলে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।এফএএর প্রধান ব্রায়ান বেডফোর্ড জানিয়েছেন, প্রাথমিক তদন্তে সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘বাংলাদেশের জন্য সব করতে প্রস্তুত’, তারেক রহমানকে এরদোগানের আশ্বাস দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের অভিযোগ, এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন