১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের গ্র্যান্ড আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি

আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬ | ৩:২৩ 227 shares
১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের গ্র্যান্ড আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি

ইরানের বিশিষ্ট শিয়া ধর্মীয় ব্যক্তিত্ব ও প্রখ্যাত ইসলামি পণ্ডিত গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসাইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।বিবৃতিতে বলা হয়েছে, আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি জীবনের কয়েক দশক মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আহলুল বাইতের শিক্ষা অধ্যয়ন, গবেষণা ও পাঠদানে ব্যয় করেছেন। ধর্মীয় জ্ঞানচর্চায় তাঁর দীর্ঘ অবদান শিয়া ধর্মীয় অঙ্গনে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।আহলুল বাইতের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি তাঁর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য আলেম ও পণ্ডিত গড়ে উঠেছেন, যাঁদের অনেকে পরবর্তী সময়ে নিজ নিজ ক্ষেত্রে খ্যাতি অর্জন করেন।


ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও অবদান রেখেছেন আয়াতুল্লাহ খোরাসানি। এতিম শিশুদের দেখাশোনায় তিনি ভূমিকা রাখেন। বিশেষ করে হজরত ফাতিমা যাহরা (রা.)-এর স্মরণে আয়োজিত শোকানুষ্ঠানসহ বিভিন্ন ধর্মীয় ঐতিহ্য ও আচার-অনুষ্ঠান পুনরুজ্জীবিত করতেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।

তাঁর মৃত্যুর খবর প্রকাশের পর কার্যালয়ের বিবৃতিতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিনের ধর্মীয় জ্ঞানচর্চা, গবেষণা ও পাঠদানের মাধ্যমে তিনি অসংখ্য অনুসারী ও শিক্ষার্থীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।১৯২১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন শেখ হোসাইন ওয়াহিদ খোরাসানি। জীবনের দীর্ঘ সময় তিনি ধর্মীয় শিক্ষা ও গবেষণায় নিয়োজিত ছিলেন। তাঁর পাঠদান ও দিকনির্দেশনায় বহু শিক্ষার্থী ধর্মীয় জগতে পরিচিতি লাভ করেন।


সম্প্রতি তিনি তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই সময় তাঁকে দেখতে গিয়েছিলেন ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসাইনি খামেনেইর প্রতিনিধিরা।১০৫ বছরের জীবনে ধর্মীয় শিক্ষা, গবেষণা এবং আহলুল বাইতের ঐতিহ্য সংরক্ষণে তাঁর দীর্ঘ অবদান ইরানের ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
আজ হোক কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন, আটক ১ সোনারগাঁয়ে ২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চীফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শেখ হাসিনার ডিসেম্বরের ফেরার ঘোষণা ঘিরে নাশকতার আশঙ্কা, ১০ দিনে ৪৯ যানবাহনে আগুন টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, এস এম জিলানীর বাড়িতেও হামলা যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের