পশ্চিম তীরে ফের ইসরাইলি সেনাদের তাণ্ডব, ছোড়া হলো তাজা গুলি

আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৬ | ২:৫৮ 228 shares
পশ্চিম তীরে ফের ইসরাইলি সেনাদের তাণ্ডব, ছোড়া হলো তাজা গুলি

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের পূর্ব ও দক্ষিণে অবস্থিত দুটি এলাকায় অভিযান চালিয়েছে ইসরাইলি সেনারা। এলাকাগুলো হলো নাবলুসের পূর্বাঞ্চলের বেইত ফুরিক এবং দক্ষিণের বেইতা শহর। এসব অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, স্থানীয় বাসিন্দাদের মারধর এবং ফিলিস্তিনি বাড়িতে তল্লাশির অভিযোগ উঠেছে।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, বেইত ফুরিক শহরে প্রবেশ করে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এ সময় একটি দোকানের ভেতরে থাকা বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। অভিযানের একপর্যায়ে স্থানীয় কয়েকজন বাসিন্দাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।


অন্যদিকে, বেইতা শহরে অভিযান চালানোর সময় বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়িতে প্রবেশ করে ইসরাইলি সেনারা।এ সময় একাধিকবার তাজা গুলি ছোড়ার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।নাবলুসের পূর্ব ও দক্ষিণাঞ্চলের এই দুটি এলাকায় একযোগে ইসরাইলি বাহিনীর অভিযানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে বাড়িতে প্রবেশ, গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাস ব্যবহারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়।তবে এসব অভিযানে কেউ হতাহত হয়েছেন কি না, কিংবা কতজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
মাধবপুরে প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে শুরু ‘আপা ফিরবেন, কিন্তু কী নিয়ে?’ সামিনার পোস্টে তুমুল তোলপাড় ‘বাংলাদেশের জন্য সব করতে প্রস্তুত’, তারেক রহমানকে এরদোগানের আশ্বাস দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য ফাঁসের অভিযোগ, এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা