লাঠি, লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আট দফা দাবি এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আয়োজিত এ কর্মসূচি থেকে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
রোববার (১৫ নভেম্বর) ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
সকাল থেকেই গোপালগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।
এদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনুর নেতৃত্বে এবং শহরের মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক মিছিল বের করা হয়। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও লাঠি, বৈঠা ও দেশি অস্ত্র নিয়ে খণ্ড খণ্ড মিছিল শহরে আসে। পরে মিছিলগুলো পুরাতন লঞ্চঘাট এলাকায় একত্র হয়।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিলের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে জাতীয় পতাকা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হাজার হাজার নেতাকর্মী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দিতে দিতে শহরের ব্যাংকপাড়ায় দলীয় কার্যালয়ের দিকে যান। সেখানে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়। এ সময় নেতাকর্মীদের উল্লাস করতে দেখা যায়।
এরপর বিক্ষোভকারীরা গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর করেন। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে আগের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একই সঙ্গে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়।পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গোপালগঞ্জ-পাটগাতী সড়কের পুরাতন লঞ্চঘাট, কলেজ এবং প্রেস ক্লাবের সামনের অংশে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় পুলিশের এপিসির ওপর দাঁড়িয়ে নিষ

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন