শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ

আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৬ | ৬:২০ 246 shares
শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন এবং তাঁকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। নয়াদিল্লি বলছে, বিষয়গুলো আইনি ও কারিগরি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট। এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শও দিয়েছে দেশটি।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব বিষয় উঠে আসে।

এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে ভারতের অবস্থান কী। জবাবে জয়সওয়াল বলেন, এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।

শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে ভ্রমণ নথি নিয়ে ভারত কী ভূমিকা রাখতে পারে—এমন প্রশ্নে তিনি বলেন, ভ্রমণের জন্য প্রয়োজনীয় নথিপত্র লাগে। বিষয়টি মূলত কারিগরি।

বাংলাদেশের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ভারতের মুখপাত্র বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। তাঁর ভাষ্য, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানার জন্য হাইকমিশনই উপযুক্ত কর্তৃপক্ষ।

এদিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির সর্বশেষ আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে জয়সওয়াল আবারও বিষয়টিকে আইনি প্রক্রিয়ার অংশ বলে উল্লেখ করেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী