রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ

আপডেটঃ ০৮ নভেম্বর, ২০২৬ | ১:০৯ ০ শেয়ার
রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ

সৌদি আরবের রাজধানী রিয়াদে পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ আগাম সতর্কতা জারির কিছুক্ষণ পরই এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে পরে কর্তৃপক্ষ জানিয়েছে, তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাজধানী রিয়াদের বিভিন্ন এলাকায় পরপর কয়েকটি বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ আগেই সৌদি আরবের সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে নাগরিকদের সতর্ক করে আগাম বার্তা জারি করেছিল।বিস্ফোরণের শব্দে রাজধানীর বিভিন্ন এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি পর্যালোচনার পর সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, আপাতত তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই।

যদিও কী ধরনের হুমকির কারণে আগাম সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। একইভাবে রিয়াদে শোনা বিস্ফোরণের শব্দের প্রকৃত উৎস সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।এমন এক সময়ে রিয়াদে এই ঘটনা ঘটল, যখন সৌদি আরব ও ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপট এখনো রয়েছে। ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের বিরোধ বহু পুরোনো। অতীতে সৌদি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের বিরোধ মধ্যপ্রাচ্যের বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার সঙ্গেও সম্পর্কিত। এ কারণে রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা এবং তার আগে নিরাপত্তা সতর্কতা জারির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।তবে প্রতিবেদন লেখা পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর