পোল্যান্ডে বন্দুকধারীর ভয়াবহ হামলা, নিহত ৬

আপডেটঃ ০৮ নভেম্বর, ২০২৬ | ১:৩১ ০ শেয়ার
পোল্যান্ডে বন্দুকধারীর ভয়াবহ হামলা, নিহত ৬

পোল্যান্ডের ঐতিহাসিক শহর ক্রাকোর জনাকীর্ণ মার্কেট স্কয়ারে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। পরে হামলাকারীর নিজ বাড়ি থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ঘটনাটি ঘিরে দেশজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) বিকেলে পর্যটক ও সাধারণ মানুষের ভিড়ে মুখর ক্রাকোর ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ারে এ হামলার ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সামরিক ধাঁচের পোশাক ও হেলমেট পরা এক ব্যক্তি গাড়ি চালিয়ে সরাসরি স্কয়ারের ভেতরে প্রবেশ করেন। এরপর গাড়ি থেকেই পথচারীদের লক্ষ্য করে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন তিনি। আকস্মিক এ হামলায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হামলাকারীকে আটক করতে গেলে পুলিশ ও বন্দুকধারীর মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও আহত হন। পরে তাকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্কয়ারে নিহত ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। তাঁদের মধ্যে তিনজন পোলিশ নাগরিক এবং একজন ব্রিটিশ পুরুষ রয়েছেন। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।এ ঘটনায় আহত ১৬ জনের মধ্যে অন্তত পাঁচজন বিদেশি নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া ও যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন বলে জানা গেছে।ভয়াবহ এ হামলায় গভীর শোক প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ঘটনাটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করে তিনি জানান, হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।ঘটনাস্থল থেকে প্রায় ১২৫ মাইল দূরে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের ওস্ত্রোবিয়েৎস শভিয়েনতকশিস্কিতে ওই বাড়িটির অবস্থান। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে দুই নারী ও এক পুরুষ রয়েছেন। তাঁরা হামলাকারীর মা-বাবা ও বোন বলে ধারণা করা হচ্ছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর