গাজায় হামলা বন্ধের দাবিতে আমস্টারডামে ২ লাখ মানুষের বিক্ষোভ

আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৬ | ২:০২ 202 shares
গাজায় হামলা বন্ধের দাবিতে আমস্টারডামে ২ লাখ মানুষের বিক্ষোভ

গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধ, অস্ত্র বিক্রি স্থগিত এবং দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে নেদারল্যান্ডসের আমস্টারডামে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববারের এই কর্মসূচিতে দুই লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে আয়োজক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেদারল্যান্ডস শাখা।

‘রেড লাইন’ নামের এই বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশ মানুষ লাল পোশাক পরেছিলেন। গাজায় ইসরাইলের সামরিক কর্মকাণ্ডকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ, দেশটির ওপর কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈষম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা।এদিন হাজার হাজার মানুষ মিছিল নিয়ে আমস্টারডামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাদের কণ্ঠে ‘মুক্ত করো, মুক্ত করো ফিলিস্তিন’ স্লোগান শোনা যায়। গাজায় চলমান মানবিক বিপর্যয় বন্ধে নেদারল্যান্ডস সরকারকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।বিক্ষোভে অংশ নেওয়া মাইক ভ্যান ডঙ্গেন বলেন, গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অমানবিক। অথচ পরিস্থিতি মোকাবিলায় নেদারল্যান্ডস সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি ইসরাইলের বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেওয়ার সাহসও দেখাচ্ছে না সরকার।


ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬৪৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৬২ জন। নিহতদের মধ্যে প্রায় ২২ হাজার শিশু রয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন।তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ১ হাজার ৬১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫ হাজার ৮৩৩ জন। অন্যদিকে মার্চ থেকে লেবাননে ইসরাইলের সামরিক অভিযানে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।এদিকে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আইসিসির কৌঁসুলির আবেদন করার খবরও প্রকাশিত হয়েছে।


গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে কেন্দ্র করে নেদারল্যান্ডসের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। ইসরাইলের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিসভার সমর্থন না পেয়ে গত বছর পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ক্যাসপার ভেল্ডকাম্প।এরপর গত সেপ্টেম্বরে নেদারল্যান্ডসের নতুন সংখ্যালঘু জোট সরকার অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করে। এর প্রতিক্রিয়ায় নেদারল্যান্ডসের কূটনীতিকদের স্বীকৃতি প্রত্যাহার করে ইসরাইল।উল্লেখ্য, গত বছর অনুষ্ঠিত রেড লাইন বিক্ষোভে অংশ নিয়েছিলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব ইয়েটেন। তবে এবারের কর্মসূচিতে তাকে দেখা যায়নি। শুক্রবারের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি সরকারের অবস্থান তুলে ধরে বলেন, গাজার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রতিদিন ও প্রতি সপ্তাহে যথাসাধ্য চেষ্টা করছে। গাজা নিয়ে করা চুক্তিগুলো মেনে চলতে ইসরাইলের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ আরও বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।


নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী