ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মিশরে প্রাণ গেল ৭ জনের, আহত শতাধিক

আপডেটঃ ০৯ নভেম্বর, ২০২৬ | ২:০৫ ০ শেয়ার
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মিশরে প্রাণ গেল ৭ জনের, আহত শতাধিক

মিশরের গিজা শহরের কাছে দুই যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ট্রেনের চালকও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আশপাশের সব হাসপাতালে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির সরকার।রবিবার গিজার আল-আইয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিশরের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা থেকে ফাইয়ুমগামী একটি যাত্রীবাহী ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকা কায়রো-আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে যায়। দুমড়ে-মুচড়ে যায় বেশ কয়েকটি বগি।


দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, উল্টে যাওয়া বগির ভেতরে আটকে পড়া আহতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। একটি বগির কাঠামো ভেঙে দুই টুকরো হয়ে গেছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে হতাহতদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।দুর্ঘটনার পরপরই মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় আশপাশের হাসপাতালগুলোকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেয়। সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. খালেদ আবদেল গাফফার জানিয়েছেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের অধিকাংশের শরীরের বিভিন্ন হাড় ভেঙে গেছে। অনেকের মাথায় গুরুতর আঘাত রয়েছে। এদিকে মিশরের রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে জরুরি সহায়তা দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে।


এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তদন্তে কারও গাফিলতি বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহির আওতায় আনার কথা জানিয়েছেন।

দুর্ঘটনার পর গিজা ও উচ্চ মিশরের মধ্যকার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত বগি ও ধ্বংসাবশেষ সরাতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ভারী ক্রেন।

উল্লেখ্য, ২০০২ সালের ফেব্রুয়ারিতে আল-আইয়াতের কাছাকাছি এলাকায় কায়রো থেকে লুকসরগামী একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেটি ছিল মিশরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর