পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮

আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৬ | ৬:৪০ 207 shares
পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৮ জন গ্রেপ্তার। 


বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক। 

এর আগে বুধবার (১১ নভেম্বর) থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।


গ্রেপ্তারকৃত ১৮ জনের মধ্যে বৈষম্যবিরোধী মামলায় ২ জন, সন্ত্রাসবিরোধী মামলায় ২ জন, নিয়মিত মামলায় ২ জন এবং মাদক সেবনের দায়ে ১২ জন রয়েছেন।

​বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলোঃ- পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার মো. আসাদ সরকার (৪৯) এবং মোগড়াপাড়া ইউনিয়নের কাফুরদী এলাকার মো. মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪)। 


পুলিশ জানায়, আসাদ সরকার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহিদ সরকারের ছোট ভাই এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ওই ইউনিয়নের সক্রিয় সদস্য। অন্যদিকে, মাহাবুব উল্লাহ ওরফে রাজিব আওয়ামী যুবলীগের মোগড়াপাড়া ইউনিয়নের সহসভাপতি ছিলেন।


​সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন,জামপুর ইউনিয়নের সিংলাব এলাকার সাগর (২৮) এবং পাকুন্ডা এলাকার শাহরিয়ার ইমন ভূইয়া (৪৩)। পুলিশের তথ্যমতে, সাগর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জামপুর ইউনিয়নের সক্রিয় সদস্য এবং শাহরিয়ার ইমন ভূইয়া একই ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী ছিলেন।


​এ ছাড়া নিয়মিত মামলায় দরগাহবাড়ি এলাকার হামিদ মিয়া (৩৮) ও কোবাগা এলাকার শান্ত মিয়া (২২)-কে গ্রেপ্তার করা হয়েছে।


​অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ জন হলেন,সুকুরদী এলাকার রমজান (৩৮), গোহাট্টা এলাকার মারুফ হাসান (২২) ও রুবেল (৩৮), আষাড়িয়ারচর এলাকার আবু হানিফ (২৪), ইসলামপুর এলাকার রাব্বি (২১), নেত্রকোনার পূর্বধলা এলাকার শিমুল (২১), নুনেরটেকের রিফাত (১৯), হাবিবপুরের মেহেদী হাসান (২২), টানপাড়া এলাকার শাহিন ভূইয়া (২৫), প্রভাকরদী মীরেরবাগ এলাকার আমজাদ (৩৫), সনমান্দি পশ্চিমপাড়া এলাকার ইমন মিয়া (১৯) এবং অর্জুনদী (আমিনপুর) এলাকার ইমন (২৭)।


​এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন সড়ক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বরগুনা জেলা পুলিশের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ইটনায় পূর্ববিরোধের জেরে ঘরে ঢুকে ভাই-মাকে কুপিয়ে জখম, দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট এসআরবি সিলগালা ভেঙে রাতের আঁধারে পলিথিন কারখানা চালু, প্রতিবাদ করায় সাংবাদিককে হেনস্তা