ভোলার দৌলতখানে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে দিবসটি উদ্যাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) উপজেলা ডাকবাংলো হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘খুন-ধর্ষণ-নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ চাই, দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকমুক্ত জনকল্যাণমুখী রাজনীতি চাই’—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সুজনের সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী। আইয়ুব আলী স্যারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদের সঞ্চালনায় ও পরিচালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় দৌলতখান উপজেলার সুজনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে সুজনের দুই যুগ পূর্তি উদ্যাপন করা হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন