তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭ শ্রমিক

আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৬ | ১:২০ 207 shares
তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭ শ্রমিক

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নিহত ও আহত সবাই কারখানাটির শ্রমিক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিস্ফোরণের পর কারখানাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

সোমবার দুপুরের দিকে ইজমিরের আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এটি তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান।স্থানীয় গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, কারখানায় একটি ক্রেনের সাহায্যে নতুন বয়লার সরানোর কাজ চলছিল। এ সময় হঠাৎ ক্রেনটি ভেঙে পড়ে। এতে ক্রেনের সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লির মধ্যে পড়ে যায়। এরপরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।


কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকের ধারণা হয়েছিল, হয়তো ভূমিকম্প হয়েছে।কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তাদের একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে।ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানিয়েছেন, বিস্ফোরণের পর উদ্ধারকাজ শুরু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।


প্রাথমিকভাবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৭ হয়েছে। এ ঘটনায় আহত ১২ জনের চিকিৎসা চলছে।মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাশাপাশি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানা গেছে, দুর্ঘটনার ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের মাধ্যমে বিস্ফোরণের প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।


তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিনের একটি বড় সমস্যা বলে জানিয়েছে স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ। দেশটির শিল্পকারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ইজমিরের এই ভয়াবহ দুর্ঘটনা।উল্লেখ্য, হাবাস কারখানাটি ইজমিরের আলিয়াগা জেলায় অবস্থিত। এলাকাটি তুরস্কের গুরুত্বপূর্ণ বন্দর এবং জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।


নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী