বাংলাদেশে নতুন ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ২:৩৬ 211 shares
বাংলাদেশে নতুন ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ভারত নতুন ফাঁদ ও ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তাঁর অভিযোগ, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদে নেই—এমন পরিস্থিতি দেখিয়ে হামলার ঘটনাগুলো বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর চাপানোর চেষ্টা হতে পারে।


সোমবার (২৩ নভেম্বর) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।উপজেলার চুনকুঠি এলাকায় অনুষ্ঠিত সমাবেশে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষসহ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

নিপুণ রায় চৌধুরী বলেন, ভারত দেখাতে চাইছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদে নেই। এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর আশঙ্কা, হিন্দু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে সেগুলো বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর চাপানোর চেষ্টা হতে পারে।


বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেকোনো জায়গায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে। এ কারণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাড়া-মহল্লায় পাহারার ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি।এ সময় গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নিসংযোগ ও লুটপাট করেছে বলেও অভিযোগ করেন নিপুণ রায়।তিনি আরও বলেন, বাংলাদেশের ভূখণ্ডে কোনো দেশ আধিপত্য বিস্তারের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। কোনো দেশের প্রভুত্ব বাংলাদেশ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।


ধর্মীয় পরিচয় নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার কথা তুলে ধরে নিপুণ রায় বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাংবিধানিকভাবে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সমাবেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপির এই নেত্রী। একই সঙ্গে যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
জুলাইয়ের রাজনৈতিক ঐক্য ফেরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত