নড়াইলের কালিয়ায় সাবেক এমপিসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বাড়িঘরে হামলা-আগুন

আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ৪:০১ 229 shares
নড়াইলের কালিয়ায় সাবেক এমপিসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বাড়িঘরে হামলা-আগুন

নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ দলটির অর্ধশতাধিক নেতাকর্মীর বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার ২০ নভেম্বর সন্ধ্যায় উপজেলার বেন্দারচর গ্রামে এসব ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার শিকার বাড়িঘরের মধ্যে রয়েছেন নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাসভবন, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটনের বাড়ি। এ ছাড়া স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িঘরেও হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।


ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, অন্তত ২০ থেকে ২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে। পাশাপাশি বড়দিয়া বাজারের কয়েকটি দোকানেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বিকেল ৪টার দিকে বেন্দারচর গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন। তবে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় বাধার মুখে পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে প্রতিবন্ধকতা সরিয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।


এদিকে, গ্রামে বাড়িঘরে আগুন জ্বলতে থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও রয়েছে।তবে এসব ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু শীতের সবজি উঠতেই দাম বাড়ল, চালেও স্বস্তি নেই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইজিপিসহ তিন বাহিনীর প্রধান ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব সিনেটে নাকচ, ট্রাম্পের পাশে রিপাবলিকানরা