ফেসবুকে সরকার পতনের পোস্ট, নড়াইল জেলা যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬ | ১:১৮ 243 shares
ফেসবুকে সরকার পতনের পোস্ট, নড়াইল জেলা যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

সরকারের পতন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। পুলিশের দাবি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগের তথ্য পাওয়া গেছে।পুলিশ জানায়, শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে।


রোববার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।ওসি জানান, পাপিয়া সুলতানা নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলার দপ্তর সম্পাদক। টুঙ্গিপাড়ায় নাশকতার ঘটনায় তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগের সত্যতাও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের দিনও পাপিয়া সুলতানা নিজের ফেসবুক অ্যাকাউন্টে সরকার পতন নিয়ে একটি পোস্ট দেন।


সেখানে তিনি লেখেন, ‘আমি গ্রেফতার হলেও সমস্যা নাই, আপনারা চালিয়ে যাবেন, সরকারের ৯০ শতাংশ পতন হয়ে গেছে, আপনারা বাকিটা ধাক্কা দিলেই পড়ে যাবে।’এ ছাড়া তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ‘আমি ৭১ ধারণ করি, শেখ হাসিনা প্রশ্নের আপসহীন’ এ ধরনের আরও কিছু পোস্ট রয়েছে বলেও জানান ওসি হাফিজুর রহমান।পুলিশের দাবি, টুঙ্গিপাড়ার নাশকতার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।এ ঘটনায় পাপিয়া সুলতানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পাপিয়া সুলতানার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু