সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর জেল, স্ত্রীসহ দণ্ডিত ১৭

আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ১:০২ 248 shares
সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর জেল, স্ত্রীসহ দণ্ডিত ১৭

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। এ মামলায় জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ আরও ১৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।


মামলার ৩৬ আসামির মধ্যে মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাজা দিয়েছেন আদালত। অন্যদিকে, বাকি ১৯ আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না পাওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।১০ বছর করে কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—রুকমীলা জামান, মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, সাবেক পরিচালক বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও এজিএম উৎপল পাল।


এর আগে রোববার সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারক মো. মিজানুর রহমানের আদালতে মামলার আসামিদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। সব মিলিয়ে এ মামলায় মোট ৫৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করা হয়। সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিংয়ের মালিক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর ওই প্রতিষ্ঠানের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করানো হয়।

অভিযোগ অনুযায়ী, ঋণের অর্থ উত্তোলনের পর তা হুন্ডির মাধ্যমে দেশের বাইরে পাচার করা হয়। পরে পাচার করা ওই অর্থ দিয়ে বিদেশে সম্পত্তি কেনার অভিযোগও রয়েছে।


অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এসব ঘটনা ঘটে। ব্যাংকঋণের অর্থ আত্মসাৎ, অর্থ পাচার এবং বিদেশে সম্পদ কেনার অভিযোগে দায়ের করা এ মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাবেক ভূমিমন্ত্রীসহ ১৭ জনকে দণ্ড দিয়েছেন আদালত।

আদালতের এ রায়ের মধ্য দিয়ে বহুল আলোচিত ২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের মামলায় গুরুত্বপূর্ণ বিচারিক সিদ্ধান্ত এলো।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শেখ হাসিনাকে সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য! ৫ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়নে ভোটের তারিখ ঘোষণা, শুরু ২১ জানুয়ারি বদলি বানিয়াচং থানায়, তবুও তেলিয়াপাড়ায় বহাল এসআই জামাল হোসেন! রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত, ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে তেলিয়াপাড়া চা বাগানে সাংবাদিককে আটক রেখে ৫ হাজার টাকার চাঁদাবাজি মামলার নেপথ্যে কী? রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ ১০ যানবাহন পুড়িয়ে দিল নিষিদ্ধ ছাত্রলীগ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর জেল, স্ত্রীসহ দণ্ডিত ১৭