খাগড়াছড়িতে পরিবারকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিনজন শনাক্ত: সাদিক কায়েম

আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ২:০০ 232 shares
খাগড়াছড়িতে পরিবারকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিনজন শনাক্ত: সাদিক কায়েম

খাগড়াছড়িতে নিজের পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। এ ঘটনায় হামলাকারীদের পাশাপাশি পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদেরও গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব দাবি জানান সাদিক কায়েম।বিবৃতিতে তিনি বলেন, পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে শনাক্ত করে উপযুক্ত প্রমাণসহ মামলা করা হয়েছে। এখন হামলাকারী, পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব।


একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিটি অগ্নিসন্ত্রাস, হত্যাকাণ্ড, হামলা ও নৈরাজ্যের ঘটনায় বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।সাদিক কায়েম অভিযোগ করেন, জুলাইপন্থী ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডের পরও সরকারের নিষ্ক্রিয়তা বিস্ময়কর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বারবার দেওয়া বক্তব্য ও ব্যর্থতা জনগণের সহ্যের সীমা ছাড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও হামলার ঘটনা অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন ডাকসুর এই ভিপি।


বিবৃতিতে তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন নেই। শেখ হাসিনার মতো বিশ্বাসঘাতকেরাই দেশ ছেড়ে পালায়, দেশপ্রেমিকেরা নয়। এ ধরনের হামলা তাঁদের মনোবল আরও দৃঢ় করেছে বলেও দাবি করেন তিনি।সাদিক কায়েম বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম এখন দ্বিগুণ শক্তিতে চলবে। দেশের মাটি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও আধিপত্যবাদের সব রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তি উৎখাতের কথাও উল্লেখ করেন তিনি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
জুলাইয়ের রাজনৈতিক ঐক্য ফেরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত