বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, 19 November 2026
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬
১২:২৮ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় নিহত নোবিপ্রবির শিক্ষার্থীর বাবা-মা

আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬ | ১২:২৮ 242 shares
সড়ক দুর্ঘটনায় নিহত নোবিপ্রবির শিক্ষার্থীর বাবা-মা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগর রায়ের বাবা-মা দুজনেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। সাগর রায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (১৮ তম ব্যাচের) শিক্ষার্থী। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনা ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তার বাবা-মা নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার লক্ষণপুর গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলের স্বপন কুমার রায় ও তার স্ত্রী হান্না সরকার। দুর্ঘটনায় স্বপন কুমার রায় ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। সাগর রায়ের একটি ছোট বোন রয়েছে।



পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে খুলনা থেকে ছেড়ে যাওয়া বগুড়া থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তালাগামী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন স্বপন কুমার রায় ও তার স্ত্রী হান্না সরকার। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান দুর্ঘটনায় স্বপন কুমার রায় ও হান্না সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ও খুলনা ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। খর্নিয়া হাইওয়ে থানার পরিদর্শক জানান, ঘটনা স্থলে পুলিশ রয়েছে। তিনি দুজনের মৃত্যুর কথা স্বীকার করেছেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা তাঁবেদার রাষ্ট্রের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া এসআরবির অভিযানে গ্রেপ্তার বদির জামাতা ব্যারিস্টার রানা ঢাকায় রাতভর আতঙ্ক: পাঁচ বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা, ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকের তলব মেঘনা আলমকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মডেল মেঘনা আলমকে তলব