আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬
৪:২৬ অপরাহ্ণ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে হরতাল-অবরোধ, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি শিবির সভাপতির

আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ৪:২৬ 245 shares
জুলাই সনদ বাস্তবায়ন না হলে হরতাল-অবরোধ, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি শিবির সভাপতির

জুলাই সনদ বাস্তবায়ন না হলে হরতাল, অবরোধ, সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতে ইসলামী ধারাবাহিক কর্মসূচি পালন করছে। ইসলামী ছাত্রশিবিরও নিজ নিজ জায়গা থেকে প্রতিটি ক্যাম্পাসে ও রাজপথে মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। প্রাথমিক কর্মসূচির মাধ্যমে সরকারকে বোঝানোর চেষ্টা করছি। এতে সরকারের বোধোদয় না হলে সামগ্রিকভাবে অবরোধ, হরতাল, সচিবালয় ঘেরাও ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচির দিকে যেতে হবে।’


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় টায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।নুরুল ইসলাম সাদ্দাম বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানালেও সরকার পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। এর মাধ্যমে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জুলাই সনদে উল্লেখিত মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ জরুরি।


তিনি আরও বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা বেড়ে যাওয়ার পেছনে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া এবং গণহত্যার বিচারে গড়িমসির ভূমিকা রয়েছে। সরকারের সদিচ্ছার অভাব এবং প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের অবস্থানের কারণে সামগ্রিক কাঠামো এখনো দুর্নীতিগ্রস্ত অবস্থায় রয়েছে। 


অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর, সংগঠনটির কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম ও ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি।


এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান,  ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শাখা ছাত্রশিবিরের নেতাকর্মী ও বিভিন্ন বিভাগের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শেখ হাসিনাকে সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য! ৫ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়নে ভোটের তারিখ ঘোষণা, শুরু ২১ জানুয়ারি বদলি বানিয়াচং থানায়, তবুও তেলিয়াপাড়ায় বহাল এসআই জামাল হোসেন! রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত, ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে তেলিয়াপাড়া চা বাগানে সাংবাদিককে আটক রেখে ৫ হাজার টাকার চাঁদাবাজি মামলার নেপথ্যে কী? রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ ১০ যানবাহন পুড়িয়ে দিল নিষিদ্ধ ছাত্রলীগ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর জেল, স্ত্রীসহ দণ্ডিত ১৭