বদলি বানিয়াচং থানায়, তবুও তেলিয়াপাড়ায় বহাল এসআই জামাল হোসেন!

মাদক সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশের অভিযোগ

আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ৭:৫৬ 241 shares
বদলি বানিয়াচং থানায়, তবুও তেলিয়াপাড়ায় বহাল এসআই জামাল হোসেন!

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই জামাল হোসেনকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত কমিশন নেওয়া, অভিযানের আগাম তথ্য মাদক সিন্ডিকেটের কাছে পৌঁছে দেওয়া এবং অস্বাভাবিক সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সবচেয়ে আলোচিত বিষয় হলো, জামাল হোসেনের বদলি হয়েছে বানিয়াচং থানায়। কিন্তু অভিযোগ উঠেছে, বদলির পরও রহস্যজনক কারণে তিনি তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়িতেই বহাল তবিয়তে রয়েছেন। কেন তিনি এখনো আগের কর্মস্থলে দায়িত্ব পালন করছেন, বদলির আদেশ কার্যকর হয়েছে কি না, কিংবা দায়িত্ব হস্তান্তরে কোনো প্রশাসনিক জটিলতা রয়েছে কি না—এসব প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা চাচ্ছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রের দাবি, তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় সক্রিয় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত কমিশন পান এসআই জামাল হোসেন। শুধু তাই নয়, মাদকের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হলে অভিযানের আগাম খবর তাঁর মাধ্যমে মাদক সিন্ডিকেটের কাছে পৌঁছে যায় বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, অভিযানের খবর আগেই পেয়ে মাদক ব্যবসায়ীরা নিজেদের নিরাপদ অবস্থানে সরিয়ে নেন। ফলে তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে, জামাল হোসেনের সম্পদের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা এলাকায় কোটি টাকার সম্পদ গড়ে উঠেছে। একজন পুলিশ কর্মকর্তার আয় ও সম্পদের মধ্যে সামঞ্জস্য রয়েছে কি না, তাঁর সম্পদের উৎস কী—এসব বিষয় তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

সম্প্রতি তেলিয়াপাড়া চা-বাগানের অনিয়ম এবং সাংবাদিক শাহ মো. হুমায়ুন কবিরকে আটকের ঘটনাকে কেন্দ্র করেও আলোচনায় আসেন এসআই জামাল হোসেন। ওই ঘটনায় চা-বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন লিটনের সঙ্গে যোগাযোগের পর সাংবাদিককে আটক করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

এসআই জামাল হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং বদলি হয়েও তেলিয়াপাড়া ফাঁড়িতে অবস্থানের বিষয়ে তাঁর বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। 



এখন প্রশ্ন হচ্ছে, বানিয়াচং থানায় বদলি হওয়ার পরও জামাল হোসেন কেন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়িতে অবস্থান করছেন? বদলির আদেশ কার্যকরে বাধা কোথায়? মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁসের অভিযোগ কতটা সত্য? আর তাঁর সম্পদের উৎসই বা কী?

স্থানীয়দের দাবি, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তে জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বদলির আদেশ কার্যকর না হওয়ার কারণও জনসমক্ষে স্পষ্ট করা জরুরি।

মাদক নির্মূলে পুলিশের ভূমিকা নিয়ে যেন কোনো প্রশ্ন না থাকে—তেলিয়াপাড়ার মানুষের প্রত্যাশা, এসআই জামাল হোসেনকে ঘিরে ওঠা সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা।


নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শেখ হাসিনাকে সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য! ৫ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়নে ভোটের তারিখ ঘোষণা, শুরু ২১ জানুয়ারি বদলি বানিয়াচং থানায়, তবুও তেলিয়াপাড়ায় বহাল এসআই জামাল হোসেন! রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত, ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে তেলিয়াপাড়া চা বাগানে সাংবাদিককে আটক রেখে ৫ হাজার টাকার চাঁদাবাজি মামলার নেপথ্যে কী? রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ ১০ যানবাহন পুড়িয়ে দিল নিষিদ্ধ ছাত্রলীগ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর জেল, স্ত্রীসহ দণ্ডিত ১৭