বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, 19 November 2026
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬
৫:০৬ অপরাহ্ণ

ইবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ ও প্রবীণ বিদায়

আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬ | ৫:০৬ 212 shares
ইবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ ও প্রবীণ বিদায়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর লেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।


অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মাসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হুসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান শাওন।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য পড়ালেখা করা। তাই নবীনদের এখন থেকেই নিজেকে গড়ে তোলার জন্য নিয়মিত পড়াশোনা করতে হবে। একই সঙ্গে শুধু শিক্ষা অর্জন করলেই হবে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বিনয়ীও হতে হবে। বাবা-মা হাজারো স্বপ্ন নিয়ে তোমাদের ক্যাম্পাসে পাঠিয়েছেন। তোমরা সবাই যেন নিজেদের স্বপ্ন পূরণের মাধ্যমে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে পারো, সেই কামনা করি।’


সাধারণ সম্পাদক মাসুদ হোসেন বলেন, ‘সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের সবার ভালোবাসা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার একটি জায়গা। বিশ্ববিদ্যালয়ে নতুন যারা এসেছে, তাদের জন্য আমাদের সংগঠনের দরজা সবসময় উন্মুক্ত। নবীনরা যেন নিজেদের একা মনে না করে, সে জন্য আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। আর যারা বিদায় নিচ্ছে, তারা এই সংগঠনের পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাদের অভিজ্ঞতা ও স্মৃতি আমাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা চাই, সাতক্ষীরার শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি মানবিক মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকুক।’


এদিকে, অনুষ্ঠানে আগামী ছয় মাসের জন্য সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে ২০২৬-২৭ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন আর্টস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হুসাইন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন।


কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের অদ্বিতি ঢালী এবং সাংগঠনিক সম্পাদক ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান শাওন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা তাঁবেদার রাষ্ট্রের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া এসআরবির অভিযানে গ্রেপ্তার বদির জামাতা ব্যারিস্টার রানা ঢাকায় রাতভর আতঙ্ক: পাঁচ বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা, ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকের তলব মেঘনা আলমকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মডেল মেঘনা আলমকে তলব