বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, 19 November 2026

দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬ | ৪:২৩ 233 shares
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক, প্রশাসন ভবন প্রদক্ষিণ করে ঝালচত্বরে এসে বিক্ষোভটি শেষ হয়।এ সময় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহমেদ, আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্যসচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর, সাব্বির হোসাইন, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, রিফাত হোসেন, নয়ন হোসেন, আবু সাঈদ রনি, সানভীর অনিক, মোহাম্মদ আলীসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বিক্ষোভে তারা 'আপা আপা করিস না,তোদের আপা আইবো না', 'শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না', 'এখন আছে হিন্দুস্থান, ফিরলে পরে গোরস্থান', 'কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর', 'আসতে চাইলে শেখের বেটি,ফাঁসির দঁড়ি আছে রেডি', 'কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর', 'আয় ছাত্রলীগ দেখে যা, রাজপথে তোর বাপেরা', 'রং হেডেড হাসিনা, বাংলাদেশে আসবে না', 'সাহস থাকলে দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়', 'শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলে না', 'লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে'সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা তাঁবেদার রাষ্ট্রের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া এসআরবির অভিযানে গ্রেপ্তার বদির জামাতা ব্যারিস্টার রানা ঢাকায় রাতভর আতঙ্ক: পাঁচ বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা, ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকের তলব মেঘনা আলমকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মডেল মেঘনা আলমকে তলব