আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬
১:১৮ অপরাহ্ণ

জকসু পাঠাগার সম্পাদক রিয়াসাল রাকিবের উদ্যোগে দিনব্যাপী বিসিএস কর্মশালা

আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬ | ১:১৮ 204 shares
জকসু পাঠাগার সম্পাদক রিয়াসাল রাকিবের উদ্যোগে দিনব্যাপী বিসিএস কর্মশালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিবের উদ্যোগে এবং অনলাইন প্ল্যাটফর্ম ‘লাইভ এমসিকিউ’ এর সহযোগিতায় সরকারি চাকরি ও বিসিএস প্রস্তুতিমূলক এক গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ​সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘গ্রাউন্ড জিরো থেকে বিসিএস প্রস্তুতির এ-টু-জেড’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে লাইভ এমসিকিউ-এর স্টল ও বুথ বসানো হয়।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। বিশেষ আলোচক হিসেবে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন ৪৬তম বিসিএস ক্যাডার তাশফিকাল সামি এবং ৪০তম বিসিএস (সাধারণ শিক্ষা - ইতিহাস) ক্যাডার ও প্রভাষক ফাইরুজ আনিকা তালুকদার।


​সেমিনারে অংশ নেওয়া সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়ন ইসলাম বলেন, “এ ধরনের সেমিনার আমাদের জন্য অত্যন্ত সময়োপযোগী ও উপকারী। বিসিএসের প্রস্তুতি কীভাবে শুরু করতে হবে এবং কোন বিষয়ে কীভাবে পড়াশোনা করতে হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদকের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করায় আমরা কৃতজ্ঞ।”


​পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোকসেদুল ইসলাম সিরাজ বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে বিসিএসের প্রস্তুতি শুরু করার জন্য এ ধরনের কর্মশালা বেশ গুরুত্বপূর্ণ। অভিজ্ঞদের কাছ থেকে প্রস্তুতির কৌশল ও সময় ব্যবস্থাপনার দিকনির্দেশনা পাওয়াটা আমাদের জন্য ইতিবাচক। এর মাধ্যমে অনেক শিক্ষার্থী বিসিএস প্রস্তুতি শুরু করতে উৎসাহিত হবে।”


আয়োজন সম্পর্কে জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মোঃ রিয়াসাল রাকিব বলেন, “শিক্ষার্থীদের মধ্যে বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির আগ্রহ তৈরি এবং সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। অনেক শিক্ষার্থী বিসিএসের প্রস্তুতি নিতে চান, কিন্তু সঠিক গাইডলাইন ও প্রস্তুতির কৌশল সম্পর্কে জানেন না। লাইভ এমসিকিউ-এর সহযোগিতায় এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব ধারণা পেয়েছেন বলে আশা করছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”


উল্লেখ্য, বিসিএস পরীক্ষার প্রাথমিক ধারণা, প্রশ্নের ধরন, বিষয়ভিত্তিক পড়াশোনার কৌশল এবং সময় ব্যবস্থাপনার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে সেমিনারটি সম্পন্ন হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
আজ হোক কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন, আটক ১ সোনারগাঁয়ে ২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চীফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শেখ হাসিনার ডিসেম্বরের ফেরার ঘোষণা ঘিরে নাশকতার আশঙ্কা, ১০ দিনে ৪৯ যানবাহনে আগুন টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, এস এম জিলানীর বাড়িতেও হামলা যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের