আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬
৩:৩৭ অপরাহ্ণ

বেরোবির হলে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার আলটিমেটাম ছাত্রদলের

আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৬ | ৩:৩৭ 201 shares
বেরোবির হলে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার আলটিমেটাম ছাত্রদলের

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলগুলোতে এখনো অবস্থানরত ছাত্রলীগের পদধারী নেতা-কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগের আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে হল না ছাড়লে তাঁদের হল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক জহির রায়হান।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাম্প্রতিক কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।


সমাবেশে জহির রায়হান বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো স্থান নেই। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে হলে অবস্থানরত ছাত্রলীগের পদধারী নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় ছাত্রদল নিজ উদ্যোগে তাঁদের হল থেকে বের করে দেবে বলে হুঁশিয়ারি দেন।


তিনি আরও অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের পরও বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অর্থের বিনিময়ে ছাত্রলীগকে সংগঠিত করার চেষ্টা করছেন। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


জহির রায়হান বলেন, গত ১৭ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অসংখ্য নেতা-কর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই অভ্যুত্থানের ক্ষত এখনো শুকায়নি। এর মধ্যেই বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও শেখ হাসিনার অনুসারীদের হামলার ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে ছাত্রদল সারা দেশে প্রস্তুত রয়েছে।


তিনি গত দুই-তিন দিনে গোপালগঞ্জে থানা ভাঙচুর এবং বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানান। তাঁর দাবি, দীর্ঘ ১৭ বছর ধরে গুম-খুনের সঙ্গে জড়িতদের কর্মকাণ্ড গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়েও অব্যাহত রয়েছে। দেশের মানুষ আর ছাত্রলীগ বা গুন্ডা লীগকে রাজনীতি করার সুযোগ দেবে না বলেও মন্তব্য করেন তিনি।


জহির রায়হান আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর তারেক রহমানের সরকার চাইলে একদিনের মধ্যেই গোপালগঞ্জকে মুক্ত করতে পারত এবং সেখানে ছাত্রলীগের নাম নেওয়ার মতো কাউকে পাওয়া যেত না। তবে ধৈর্যের পরিচয় দিয়ে দেশের মানুষকে তাদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে বোঝার সুযোগ দেওয়া হচ্ছে।সমাবেশে তিনি পুনর্ব্যক্ত করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসেই ছাত্রলীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শেখ হাসিনাকে সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য! ৫ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়নে ভোটের তারিখ ঘোষণা, শুরু ২১ জানুয়ারি বদলি বানিয়াচং থানায়, তবুও তেলিয়াপাড়ায় বহাল এসআই জামাল হোসেন! রোহিঙ্গা গণহত্যায় দোষী সাব্যস্ত, ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে তেলিয়াপাড়া চা বাগানে সাংবাদিককে আটক রেখে ৫ হাজার টাকার চাঁদাবাজি মামলার নেপথ্যে কী? রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ ১০ যানবাহন পুড়িয়ে দিল নিষিদ্ধ ছাত্রলীগ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর জেল, স্ত্রীসহ দণ্ডিত ১৭