বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, 19 November 2026

রিজভীর বাসভবনে হামলার অপচেষ্টায় নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬ | ১২:৩২ 204 shares
রিজভীর বাসভবনে হামলার অপচেষ্টায় নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী কর্তৃক হামলার অপচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে উপাচার্য বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক নেতার বাসভবনে হামলার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কাপুরুষোচিত সহিংস কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপন্থী। 


তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের চলমান অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা এই নির্লজ্জ তৎপরতা চালায়। রাজনৈতিক সহিংসতা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতাকে তারা বাধাগ্রস্ত করতে চায়। কোনো ধরনের উস্কানি, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টাকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না।


উপাচার্য এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সহিংসতা, উস্কানি ও নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র ও সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, গত রবিবার (১৫ নভেম্বর) রুহুল কবীর রিজভীর বাসায় হামলার উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে ৩ জনকে আটক করা হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা তাঁবেদার রাষ্ট্রের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া এসআরবির অভিযানে গ্রেপ্তার বদির জামাতা ব্যারিস্টার রানা ঢাকায় রাতভর আতঙ্ক: পাঁচ বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা, ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকের তলব মেঘনা আলমকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মডেল মেঘনা আলমকে তলব