ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তাঁর ভাষ্য, শেখ হাসিনার নিজের ইচ্ছায় দেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনামলের মতোই ছিল। ছাত্র-জনতা সেই দুঃশাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে।২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একজন নারী এত রক্ত পান করে দেশ থেকে পালিয়েছে, অথচ তাদের কথা শুনে মনে হচ্ছে সেই নারীকে গিয়ে নিয়ে আসতে হবে।’
৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের জনগণের লড়াইয়ে ৭ নভেম্বর ভূমিকা রেখেছিল। তাঁর মতে, ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা জনগণ পেয়েছে ৭ নভেম্বরের বিপ্লব থেকে।এ সময় দেশে বাল্যবিবাহের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন রুহুল কবীর রিজভী। তিনি বলেন, গোপনে ও কৌশলে দেশে বাল্যবিবাহ চলছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন