বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, 12 November 2026

আগুন-সন্ত্রাস করে রাজনীতিতে ফেরা যাবে না: তাসনিম জারা

আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৬ | ৪:১১ 237 shares
আগুন-সন্ত্রাস করে রাজনীতিতে ফেরা যাবে না: তাসনিম জারা
  1. রাজনৈতিক অবস্থান ফিরে পেতে সহিংসতার পথ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ডা. তাসনিম জারা। তিনি বলেছেন, মানুষের বাড়িঘর ও গাড়িতে আগুন দিয়ে রাজনীতিতে জায়গা করে নেওয়া সম্ভব নয়। জীবনের ঝুঁকি নিয়ে যারা রাজপথে নেমেছিলেন, তাঁদের ভয় দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টাও সফল হবে না।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তাসনিম জারা।পোস্টে তিনি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।


    তাঁর আশঙ্কা, শুরুতেই এ ধরনের আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ছড়িয়ে পড়তে পারে।সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উদ্দেশে তাসনিম জারা বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। এ দায়িত্ব কোনোভাবেই ভুলে যাওয়া উচিত নয়।তিনি আরও বলেন, রাজনৈতিক অবস্থান ফিরে পাওয়ার জন্য সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শনের কৌশল গ্রহণ করা যাবে না। মানুষের বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়ে কিংবা রাজপথে আন্দোলনকারীদের ভয় দেখিয়ে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা সফল হবে না।পোস্টের শেষাংশে নুসরাত তাবাসসুমের প্রতি সংহতি প্রকাশ করেন তাসনিম জারা। তিনি লেখেন, ‘নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি।’

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাওড় এক্সপ্রেসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নয় অনলাইন নিউজ পোর্টালকে মান ধরে রাখার তাগিদ প্রতিমন্ত্রীর জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৭ বছরের ইতিহাসে অন্যতম বড় জয় বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু