বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, 12 November 2026

পেট্রলবোমা হামলার বিচার না হলে সরকারকে চড়া মূল্য দিতে হবে

আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৬ | ২:৪৭ 241 shares
পেট্রলবোমা হামলার বিচার না হলে সরকারকে চড়া মূল্য দিতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকারকে উচ্চমূল্যে এর খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।পোস্টে তিনি জানান, বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নুসরাত এনসিপিরজাতীয় নারী শক্তির সদস্য সচিব, দলের যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।ঘটনাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, হামলায় জড়িতদের অবশ্যই খুঁজে বের করতে হবে এবং আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাকে বড় ধরনের মূল্য দিতে হবে। এ ঘটনায় নীরব থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।


এদিকে, বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাড়িতে হামলার বিষয়টি জানান নুসরাত তাবাসসুম।

পোস্টে তিনি লেখেন, তার বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা তিনি জানেন না বলে উল্লেখ করেন। একই সঙ্গে হামলার মাধ্যমে তার কণ্ঠরোধ করা যাবে—এমন ধারণা ভুল বলেও মন্তব্য করেন তিনি।নুসরাত আরও জানান, আগুনের পথ পাড়ি দিয়েও নিজের কাজ চালিয়ে যাবেন। পোস্টের শেষে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাওড় এক্সপ্রেসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নয় অনলাইন নিউজ পোর্টালকে মান ধরে রাখার তাগিদ প্রতিমন্ত্রীর জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৭ বছরের ইতিহাসে অন্যতম বড় জয় বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু