বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, 19 November 2026

টুঙ্গিপাড়ায় হামলা-লুটপাটের প্রতিবাদে ঢাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬ | ১:০৪ 243 shares
টুঙ্গিপাড়ায় হামলা-লুটপাটের প্রতিবাদে ঢাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর, অস্ত্র লুট ও অগ্নিসংযোগ এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।মঙ্গলবার (১৭ নভেম্বর) তাৎক্ষণিকভাবে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার।


বিক্ষোভ মিছিলটি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পরে নাইটিংগেল মোড় ঘুরে ফকিরাপুল মোড় প্রদক্ষিণ করে মিছিলটি আবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের নেতারা।কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. জাহিদুল কবির ও নাসির উদ্দীন মোল্লা উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক রাসেল খান এবং সহসাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রমিজ উদ্দিন রাসেল।


ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি এস এম সায়েম, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন ও মনির হোসেন মৃধা। আরও অংশ নেন সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক হাসান আলী এবং দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ।এ ছাড়া সংগঠনের সাবেক সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিন্টু মুন্সী, মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীবসহ মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।টুঙ্গিপাড়া থানায় হামলা ও সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনার প্রতিবাদ জানাতেই এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা তাঁবেদার রাষ্ট্রের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া এসআরবির অভিযানে গ্রেপ্তার বদির জামাতা ব্যারিস্টার রানা ঢাকায় রাতভর আতঙ্ক: পাঁচ বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা, ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকের তলব মেঘনা আলমকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মডেল মেঘনা আলমকে তলব