‘ধর্মঘট মাঠে নেই, মিডিয়ায় আছে’ গণমাধ্যমকে প্রশ্ন আসিফ মাহমুদের

আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৬ | ১:৪৩ 218 shares
‘ধর্মঘট মাঠে নেই, মিডিয়ায় আছে’ গণমাধ্যমকে প্রশ্ন আসিফ মাহমুদের

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট নিয়ে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ধর্মঘট মাঠে নেই, আছে শুধু গণমাধ্যমে। একই সঙ্গে গণমাধ্যমে ফ্যাসিবাদী আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট প্রসঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন আসিফ মাহমুদ।ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে। মিডিয়ার ফ্যাসিবাদ দূর হবে কবে? এরা ভালো হবে না?’তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও গণমাধ্যম অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে রাজধানীর গুলশান-২ গোলচত্বর এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।


মঙ্গলবার সকাল ১০টা থেকে গুলশান-২ গোলচত্বরের ক্রাউন প্লাজা হোটেল-সংলগ্ন একটি ফাঁকা জায়গায় অবস্থান নেন গুলশান থানা বিএনপির নেতাকর্মীরা।

গুলশান থানা বিএনপির আহ্বায়ক এসএ মামুনের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদ জানাতেই তারা সেখানে অবস্থান নেন।একদিকে ধর্মঘটের কার্যকারিতা নিয়ে আসিফ মাহমুদের বক্তব্য, অন্যদিকে এর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি—সব মিলিয়ে মঙ্গলবার রাজধানীর রাজনৈতিক পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী