জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মশাল মিছিলের আয়োজন করেছে দলটি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে এনসিপির মহানগর ইউনিটের পাশাপাশি দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে,
কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে বুধবার রাতে পেট্রলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানাতেই মশাল মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এনসিপির অভিযোগ, এ হামলার সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত। তবে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও তদন্তের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাজপথে নামছে এনসিপি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন